ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কের দ্বিতীয় পর্বে বিইউএফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে গত ২৩ জুলাই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। বিজ্ঞপ্তি