ইউসিসি গ্রুপের সন্ত্রাসবিরোধী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাস জঙ্গিবাদ রুখব, আলোকিত মানুষ গড়ব’ স্লোগান নিয়ে সম্প্রতি দিনব্যাপী রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘সন্ত্রাসবিরোধী মিলনমেলা-২০১৭’। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন, আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এ হালিম পাটওয়ারী উপস্থিত ছিলেন। আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত ও পরিচালিত ইউসিসি গ্রুপের প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ, আইডিয়াল ল কলেজ, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এই মিলনমেলার আয়োজন করে। বিজ্ঞপ্তি