ইকুয়েটি অ্যান্ড মেরিট স্কলারশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেবে। আবেদন করতে হবে আগামী ২০ মার্চের মধ্যে। ২০১১-১২ শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েট/পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেবে এই বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে এই বৃত্তির সব বিষয় তত্ত্বাবধান করবে ব্রিটিশ কাউন্সিল। এই বৃত্তির জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে তিনি যদি এর আগে কখনো বিদেশে লেখাপড়া বা কাজের জন্য গিয়ে থাকেন, তবে তিনি এই বৃত্তিতে আবেদনের জন্য যোগ্য হবেন না। বয়স আবেদনের সময় ৩৫ বছরের বেশি হলেও আবেদন করা যাবে না। শিক্ষার্থীদের যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ থেকে ৭০ শতাংশ নম্বর এবং কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। তবে যাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে লেখাপড়া করেছেন, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। আর আবেদনকারীদের আইইএলটিএস ব্যান্ড স্কোর ৬.৫ থাকতে হবে। যাঁরা এই বৃত্তি নিয়ে বিদেশ যেতে চান, তাঁদের অঙ্গীকার করতে হবে যে তারা লেখাপড়া শেষে দেশে ফিরে আসবেন। তা ছাড়া প্রার্থীদের ভালো ধারণা থাকতে হবে যে যুক্তরাজ্যে লেখাপড়া করা তার নিজের ক্যারিয়ার এবং দেশের কী কাজে লাগবে।এই বৃত্তির আওতায় প্রার্থীদের টিউশন ফি, ফিরতি টিকিট এবং থাকার খরচ দেওয়া হবে। মোট চারটি বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হবে। আবেদনপত্র ব্রিটিশ কাউন্সিলের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। তা ছাড়া www.manchester.ac.uk/international/bangladesh—এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। যেসব আবেদনকারী মধ্য এপ্রিলের মধ্যে ব্রিটিশ কাউন্সিল থেকে কোনো উত্তর না পান, তবে তাঁরা নির্বাচিত হননি বলে ধরে নিতে হবে।