ইডেন কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ শিক্ষাবর্ষে ইডেন কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকায় কিছু আসন শূন্য রয়েছে। আসন শূন্য থাকায় নির্দিষ্ট আসনের বিপরীতে কিছু শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। বিভিন্ন বিভাগে ইডেন কলেজে ৬০২ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকায় ৩৫৭টি আসন শূন্য আছে। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটে আবেদনের ঠিকানা www.nu.edu.bd/admission1011ওয়েবসাইটের আবেদনপত্রে কলেজ কোড, ভর্তি পরীক্ষার রোল, বিষয় কোড উল্লেখ করতে হবে। আগামী ৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৪ এপ্রিল আর এসব প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে আগামী ৭ এপ্রিলের মধ্যে।