ইতিহাস
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-২প্রশ্ন: বখতিয়ার খলজি কীভাবে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?উত্তর: বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজি। তাঁর এ বিজয় বাংলার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এর ফলে বাংলায় দীর্ঘদিনের হিন্দু রাজত্বের অবসান ঘটে এবং মুসলিম শাসনের সূচনা হয়।তুর্কি বীর বখতিয়ার খলজি ১২০৩ সালে বিহার জয়ে উৎসাহিত হয়ে বাংলার দিকে দৃষ্টি দেন এবং বাংলায় প্রবেশের একমাত্র পথ তেলিয়াগড়ি গিরিপথ বাদ দিয়ে ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করেন। এ সময় সেন রাজা লক্ষ্মণ সেন রাজধানী নদীয়া অবস্থান করছিলেন। বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে অত্যন্ত ক্ষিপ্রগতিতে অগ্রসর হয়ে প্রথমে নদীয়া আক্রমণ করেন। এ সময় তাঁর সঙ্গে মাত্র ১৭-১৮ জন অশ্বারোহী সেনা ছিল। রাজা লক্ষ্মণ তখন মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। তিনি অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে প্রাণ ভয়ে পিছনের দরজা দিযে পূর্ববঙ্গে পালিয়ে যান। ইতিমধ্যে বখতিয়ারের বাকি সেনা শহরে এসে পড়ে এবং পুরো নদীয়া মুসলমানদের দখলে চলে যায়। কিছুকাল পর তিনি পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ অধিকার করেন এবং পরবর্তী সময়ে রাজধানী স্থাপন করেন। অতঃপর ১২০৬ সালে তিব্বতে অভিযানে বের হন এবং ব্যর্থ হয়ে দিনাজপুরের দেবকোটে ফিরে আসেন। এখানেই তাঁর মৃত্যু হয়।অধ্যায়: ৩ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলার সাংস্কৃতিক পরিবর্তনের প্রথম ধাপ কী? উত্তর: আর্যযুগের সংস্কৃতি।প্রশ্ন: প্রাচীন বাংলার সমাজ কারা গড়ে তুলেছিল?উত্তর: হিন্দু, বৌদ্ধ ও অন্তজ শ্রেণীর মানুষেরা।প্রশ্ন: বৌদ্ধ পালদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি কেমন ছিল? উত্তর: উদার।প্রশ্ন: বাংলার আদি অধিবাসীদের ভাষা কি ছিল?উত্তর: অস্ট্রিক।প্রশ্ন: আর্যদের ভাষার নাম কী ছিল?উত্তর: বৈদিক ভাষা।প্রশ্ন: প্রাচীনকালে সাধারণ মানুষের মুখের ভাষার নাম কী ছিল?উত্তর: প্রাকৃত ভাষা।প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী?উত্তর: চর্যাপদ।প্রশ্ন: মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?উত্তর: নওয়াব আবদুল লতিফ।প্রশ্ন: ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ গঠন করেন কে?উত্তর: সৈয়দ আমির আলী।প্রশ্ন: ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৮৮৫ সালে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলার সংস্কৃতি কখন গড়ে উঠেছিল ব্যাখ্যা করো।উত্তর: বাংলার সংস্কৃতি কখন গড়ে উঠেছিল আর্যদের আগমনের পূর্ব থেকেই। বাংলার আদি জনপদের মানুষেরা যে সামাজিক ও সংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল সেটাই ছিল বাংলার সমাজ-সংস্কৃতিক সবচেয়ে প্রাচীন রূপ।প্রশ্ন: বাংলা ভাষার সৃষ্টির মূলে ছিল অপভ্রংশ —ব্যাখ্যা করো।উত্তর: বাংলা ভাষার সৃষ্টির মূলে ছিল অপভ্রংশ। প্রাচীনকালে সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি হয় দুটি ভাষা। একটি ‘পালি’, অন্যটি ‘অপভ্রংশ’। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলা ভাষা অপভ্রংশের মাধ্যমে সৃষ্টি হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল