ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১ প্রশ্ন: ‘যা কিছু ঘটে, তাই ইতিহাস।’— উক্তিটি কার?উত্তর: ড. জনসনের। প্রশ্ন: ইবনে খালদুন কে ছিলেন?উত্তর: মধ্যযুগের ঐতিহাসিক।প্রশ্ন: ইতিহাস পাঠে মানুষ উদ্দীপিত হয় কেন?উত্তর: ঐতিহ্য অনুসন্ধানে। প্রশ্ন: ‘সমাজ জীবনই ইতিহাস।’— উক্তিটি কার?উত্তর: টয়েনবির। প্রশ্ন: ইতিহাসের জনক কে? উত্তর: হেরোডোটাস।প্রশ্ন: ইতিহাসের প্রধান উপজীব্য বিষয় কী?উত্তর: মানবসমাজের অগ্রগতির ধারা বর্ণনা।প্রশ্ন: প্রত্নতাত্ত্বিক উপাদান কী? উত্তর: শিলালিপি।প্রশ্ন: ‘Historia’ শব্দটির প্রথম কে ব্যবহার করেন?উত্তর: হেরোডোটাস।প্রশ্ন: ‘অতীতের কাহিনী মাত্রই ইতিহাস।’— উক্তিটি কার? উত্তর: ড. জনসনের। প্রশ্ন: ‘ঘটনার ক্রমিক এবং বৈজ্ঞানিক বিবরণীই ইতিহাস’— উক্তিটি কার? উত্তর: র‌্যাপসনের। প্রশ্ন: ইতিহাসের বিষয়বস্তু কী? উত্তর: সভ্যতা। অধ্যায়-২ প্রশ্ন: মিসরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর: নীল নদের তীরে।প্রশ্ন: হায়ারোগ্লিফিক কী? উত্তর: মিসরীয় লিপি।প্রশ্ন: সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?উত্তর: মেসোপটেমিয়ায়।প্রশ্ন: হাম্মুরাবি কে? উত্তর: ব্যাবিলনীয় রাজা।প্রশ্ন: আসিরীয়দের রাজধানী নাম কী? উত্তর: নিপ্পুর।প্রশ্ন: ব্যাবিলনের শূন্য উদ্যান কারা গড়ে তুলেছিল?উত্তর: ক্যালডীয়রা।প্রশ্ন: হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?উত্তর: সিন্ধু সভ্যতার।প্রশ্ন: লোহার আবিষ্কার প্রথমে কোথায় হয়?উত্তর: এশিয়া-মাইনরে।প্রশ্ন: ২২টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবন করে কারা?উত্তর: ফিনিশীয়রা।প্রশ্ন: কনফুসিয়াস কে? উত্তর: চীনের দার্শনিক।প্রশ্ন: হোমার কে? উত্তর: গ্রিসের কবি।প্রশ্ন: হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল?উত্তর: আলেকজান্দ্রিয়ায়।প্রশ্ন: স্পার্টা কোথায়? উত্তর: গ্রিসে।প্রশ্ন: পেরিক্লিস কে? উত্তর: চীনের দার্শনিক।প্রশ্ন: পুরোপলীয় যুগ কী? উত্তর: পুরনো পাথরের যুগ।প্রশ্ন: প্রথম পর্যায়ে মিসরীয় লিপি ছিল কেমন?উত্তর: ত্রিভুজাকার।প্রশ্ন: কৃষি আবিষ্কার হয় কোন যুগে?উত্তর: নবোপলীয় যুগে।প্রশ্ন: সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?উত্তর: সুমেরীয় সভ্যতা।প্রশ্ন: টাইগ্রিস নদীর উৎ পত্তি কোন পর্বতে?উত্তর: আর্মেনিয়া পর্বতে।প্রশ্ন: পৃথিবীর মানচিত্র অংকিত হয়েছিল কোথায়?উত্তর: গ্রিসে।প্রশ্ন: নীল নদের দেবতার নাম কী? উত্তর: ওসিরিস।প্রশ্ন: অলিম্পিক খেলা প্রথম শুরু হয় করে?উত্তর: ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে।প্রশ্ন: আদিম মানুষেরা প্রথম অস্ত্র হিসেবে কী ব্যবহার করত? উত্তর: পাথর।প্রশ্ন: সর্বপ্রথম সম্পূর্ণ রোমান আইন সংকলন করেন কে? উত্তর: সম্রাট জাস্টিনিয়ান।প্রশ্ন: পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল কারা?উত্তর: সিন্ধুবাসীরা।প্রশ্ন: রোমের প্রথম পরিষদের নাম কী? উত্তর: সিনেট।প্রশ্ন: ব্যাপকভাবে মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে?উত্তর: লৌহ যুগে।প্রশ্ন: প্রাচীন মিসরের রাজাদের কী বলা হতো?উত্তর: ফারাও।প্রশ্ন: মিসরের অর্থনীতির মূল উৎ স ছিল কী ছিল?উত্তর: কৃষি।প্রশ্ন: কোন রাজা সমগ্র মিসরকে একত্র করে একটি একক রাষ্ট্র গড়ে তোলেন? উত্তর: মেনেস।প্রশ্ন: প্রাচীন মিসরের রাজধানী কোনটি?উত্তর: মেম্ফিস।প্রশ্ন: হিউয়েন সাং কোন দেশের পর্যটক ছিলেন?উত্তর: চীন।প্রশ্ন: নোম বলা হতো কাকে?উত্তর: মিসরের ছোট ছোট নগররাষ্ট্রকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল