ইতিহাস
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-২ প্রশ্ন: বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করেন তখন বাংলার শাসক কে ছিলেন?উত্তর: লক্ষ্মণ সেন।প্রশ্ন: বখতিয়ার খলজি লক্ষ্মণ সেনকে আক্রমণ করলে তিনি কোথায় পালিয়ে যান?উত্তর: পূর্ববঙ্গে।প্রশ্ন: বখতিয়ার খলজি বাংলার কোথায় রাজধানী স্থান করেন? উত্তর: দিনাজপুরের দেবকোটে।প্রশ্ন: মুক্তা কে? উত্তর: ইক্তার শাসনকর্তা।প্রশ্ন: ‘ইক্তা’ কী? উত্তর: প্রদেশ।প্রশ্ন: কত সালে ফখরুদ্দীন মুবারক শাহ বাংলায় স্বাধীনতার সূচনা করেন?উত্তর: ১৩৩৮ সালে।প্রশ্ন: ১৩৪৯ সালে কে সোনারগাঁওয়ের টাকশাল থেকে নিজ নামে মুদ্রা জারি করেন?উত্তর: ইখতিয়ার উদ্দিন গাজী শাহ।প্রশ্ন: ইলিয়াসশাহি বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান কে ছিলেন?উত্তর: গিয়াসউদ্দিন আযম শাহ।প্রশ্ন: রাজা গণেশ ক্ষমতা দখলের পর কোথায় জমিদারি করতেন?উত্তর: দিনাজপুরের ভাতুরিয়ায়।প্রশ্ন: কোন বংশের সুলতানরা অত্যাচারী ও নিষ্ঠুর ছিলেন? উত্তর: হাবশি বংশের।প্রশ্ন: বাংলায় হাবশি শাসক কত বছর স্থায়ী ছিল?উত্তর: ছয় বছর।প্রশ্ন: কে আলাউদ্দিন হুসেন শাহ উপাধি গ্রহণ করেন?উত্তর: সৈয়দ হুসেন।প্রশ্ন: আলাউদ্দিন হুসেন শাহ কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর: ১৫১৯ সালে।প্রশ্ন: বার ভুঁইয়াদের দমন করা হয় কোন সম্রাটের সময়? উত্তর: সম্রাট জাহাঙ্গীরের সময়।প্রশ্ন: মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান কী উপাধি গ্রহণ করেন?উত্তর: শেরশাহ।প্রশ্ন: শেরশাহ কোন বংশের সুলতান ছিলেন?উত্তর: শূর।প্রশ্ন: কত সালে মুঘল ও আফগানদের মধ্যে যুদ্ধ হয়? উত্তর: ১৫৭৬ সালে।প্রশ্ন: প্রথম দিকে বার ভুঁইয়াদের নেতা কে ছিলেন?উত্তর: ঈসা খাঁ।প্রশ্ন: কত সালে রাজা মানসিংহকে বাংলার সুবাদার করে পাঠানো হয়? উত্তর: ১৫৯৪ সালে।প্রশ্ন: ঈসা খাঁর মৃত্যুর পরে কে বার ভুঁইয়াদের নেতা হন? উত্তর: ঈসা খাঁর পুত্র মুসা খান।প্রশ্ন: মীর জুমলা কত সালে বাংলার সুবাদার হন?উত্তর: ১৬৬০ সালে।প্রশ্ন: নবাবী আমলে সুবাকে কী বলা হতো?উত্তর: নিজামত।প্রশ্ন: বর্গী নামে পরিচিত মারাঠা দস্যুদের বাংলা থেকে দেশছাড়া করেন কে?উত্তর: আলীবর্দী খান।প্রশ্ন: আলীবর্দী খানের মৃত্যুর পর কে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন? উত্তর: সিরাজউদ্দৌলা।প্রশ্ন: কোন যুদ্ধের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়?উত্তর: পলাশীর যুদ্ধের।প্রশ্ন: পলাশীর যুদ্ধের পর কে বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসেন? উত্তর: মীর জাফর।প্রশ্ন: ইংরেজ গভর্নর ভেন্সিটার্ট মীর জাফরকে সরিয়ে কাকে বাংলার সিংহাসনে বসান?উত্তর: মীর কাসিম।প্রশ্ন: কত সালে বক্সারের যুদ্ধ হয়?উত্তর: ১৭৬৪ সালে।প্রশ্ন: মীর জাফরের মৃত্যু হলে ইংরেজরা কাকে বাংলার মসনদে বসায়? উত্তর: নাজমুদ্দৌলাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল