ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-৭প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয় কোথায়?উত্তর: মুজিবনগরে।প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশ সরকার কোথায় শপথ গ্রহণ করেন?উত্তর: মেহেরপুরের বৈদ্যনাথতলায়।প্রশ্ন: সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে সভাপতিত্ব করেন কে?উত্তর: কামরুদ্দিন আহমদ।প্রশ্ন: ১৯৫১ সালে কে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন?উত্তর: খাজা নাজিমউদ্দিন।প্রশ্ন: আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কবে?উত্তর: ১৯৪৯ সালে।প্রশ্ন: আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?উত্তর: আবদুল হামিদ খান ভাসানী।প্রশ্ন: যুক্তফ্রন্ট গঠিত হয় কবে?উত্তর: ১৯৫৩ সালে।প্রশ্ন: কত সালে পূর্ববাংলার সাধারণ নির্বাচন হয়?উত্তর: ১৯৫৪ সালে।প্রশ্ন: মৌলিক গণতন্ত্র আদেশ জারি হয় কবে?উত্তর: ১৯৫৯ সালে।প্রশ্ন: কে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেন?উত্তর: গভর্নর জেনারেল গোলাম মুহম্মদ।প্রশ্ন: পূর্ববাংলার নাম কত সালে পূর্ব পাকিস্তান হয়? উত্তর: ১৯৫৬ সালে।প্রশ্ন: ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন কে?উত্তর: মওলানা ভাসানী।প্রশ্ন: কত সালে পাকিস্তানে সামরিক শাসন জারি হয়? উত্তর: ১৯৫৮ সালে।প্রশ্ন: কবে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়?উত্তর: ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর।প্রশ্ন: ছয় দফা দাবি কোথায় ঘোষণা করা হয়?উত্তর: লাহোরে।প্রশ্ন: ছয় দফা দাবি কত সালে পেশ করা হয়?উত্তর: ১৯৬৬ সালে।প্রশ্ন: বাংলা ভাষায় আরবি হরফ প্রচলনের প্রস্তাব কে প্রত্যাখ্যান করেন?উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ।প্রশ্ন: কে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন?উত্তর: তাজউদ্দিন আহমেদ।প্রশ্ন: ভারত বাংলাদেশকে কত তারিখে স্বীকৃতি দেয়? উত্তর: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।