ইতিহাস বিভাগে মাল্টিমিডিয়া ও পিএবিএক্স সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ও পিএবিএক্স সুবিধা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এবি ব্যাংকের আর্থিক সহযোগিতায় এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাজেদুর রহমান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবি ব্যাংকের সহায়তায় ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও শিক্ষকদের অফিসকক্ষে পিএবিএক্স ইন্টারকম সিস্টেম স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক লুত্ফুল হাই জামী, শিক্ষক আরিফা সুলতানা, এমরান জাহান, এ কে এম জসীমউদ্দিন, সৈয়দ আবু তোয়াব শাকির, খোন্দকার লুত্ফুল এলাহী, মীর ফেরদৌস হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের মধ্যে ইতিহাস বিভাগই প্রথম এ সুবিধা পেল।