ইন্টারনেট বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ  অংশ-১১প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫।৩১. তিতুমীর তাঁহার শিষ্য হইলেন। দেশে ফিরিয়া তিনি স্বাধীনতার ডাক দিলেন। ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়িতে, নীলকরদের রুখিতে আর নিজেদের সংগঠিত হইতে। কিন্তু প্রথম বাধা পাইলেন জমিদারদের কাছ থেকে। তাঁহার ওপর অত্যাচার শুরু হইল।উত্তর: তিতুমীর তাঁর শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন। ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তাঁর ওপর অত্যাচার শুরু হলো।৩২. হাজার হাজার বছর ধরিয়া মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করিয়াছে। চিৎকার খুব বেশি দূরে শোনা যাইত না বলে মানুষ অন্য উপায়ও বাহির করিয়াছিল। প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট সাইরাস তাঁহার রাজ্যে কিছুটা দূরে দূরে অনেক টাওয়ার বসাইয়াছিলেন। সেগুলোতে যাহারা প্রহরী থাকিত, তাহারা চিৎকার করিয়া এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাইত।উত্তর: হাজার হাজার বছর ধরে মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করেছে। চিৎকার খুব বেশি দূরে শোনা যেত না বলে মানুষ অন্য উপায়ও বের করেছিল। প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট সাইরাস তাঁর রাজ্যে কিছুটা দূরে দূরে অনেক টাওয়ার বসিয়েছিলেন। সেগুলোতে যারা প্রহরী থাকত, তারা চিৎকার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাত।৩৩. যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। এটা বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক। বিশ্বের কোটি কোটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত। এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করিতে পারি। পারি যেকোনো তথ্য, উপাত্ত, বার্তা, ছবি ইত্যাদি আদান-প্রদান করিতে, এমনকি কি পরস্পরের চেহারাও দেখিতে।উত্তর: যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। এটা বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক। বিশ্বের কোটি কোটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত। এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি। পারি যেকোনো তথ্য, উপাত্ত, বার্তা, ছবি ইত্যাদি আদান-প্রদান করতে, এমনকি কি পরস্পরের চেহারাও দেখতে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল