সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-১০এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্ন১৮. ইসলামের প্রচার ও প্রসারের জন্যে হজরত উমর (রা.) কী উত্সর্গ করেছিলন?উত্তর: ধনসম্পদ।১৯. রোমীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হজরত উসমান (রা.) কী উত্সর্গ করেছিলেন?উত্তর: এক হাজার উট।২০. জামিউল কোরআন কাকে বলা হয়?উত্তর: হজরত উসমান (রা.)-কে।২১. কোন যুদ্ধে বীরত্বের জন্যে মহানবী (সা.) হজরত আলী (রা.)-কে ‘জুলফিকার’ তরবারি উপহার দিয়েছিলেন?উত্তর: বদর যুদ্ধে।২২. ‘জামিউল বয়ান কী তাফসির আল-কোরআন’-এর লেখক কে?উত্তর: ইবন জারির তাবারি।২৩. ইমাম গাজ্জালি (র.) কে ছিলেন?উত্তর: সুফি দার্শনিক।২৪. কাকে ‘হুজ্জাতুল ইসলাম’ বলা হয়?উত্তর: ইমাম গাজ্জালি (র.)-কে।২৫. কোন মুসলিম চিকিত্সাবিজ্ঞানী গ্রিকদের চেয়েও উন্নত পন্থায় অস্ত্রোপচার করনে?উত্তর: আবু বকর আল রাজি।২৬. ‘কিতাবুল মানসুরি’ গ্রন্থটি কত খণ্ডে সমাপ্ত?উত্তর: ১০।২৭. বিশ্ববিখ্যাত চিকিত্সক ও দার্শনিক কে ছিলেন?উত্তর: ইবনে সিনা।২৮. কোন মুসলিম মনীষী অঙ্কশাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিলেন?উত্তর: আল বেরুনি।২৯. টলেমির ভূগোলবিষয়ক গ্রন্থখানি কোন মুসলিম ভূগোলবিদ অনুবাদ করেন?উত্তর: আল-খারিজমি।৩০. কোন যুদ্ধে অনেক হাফিজ সাহাবি শাহাদাত্ বরণ করেন?উত্তর: ইয়ামামার যুদ্ধে।৩১. ‘কিতাবুল মানাজির’ কোন ধরনের গ্রন্থ?উত্তর: দৃষ্টিবিজ্ঞানবিষয়ক একটি মৌলিক গ্রন্থ।অনুধাবনমূলক প্রশ্ন:৩২. আইয়ামে জাহেলিয়া বলতে কী বোঝো?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমনের আগে দুনিয়ার মানুষ জঘন্যতম পাপাচার ও অনাচারে লিপ্ত হয়েছিল। মানুষের জানমাল-ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না, সমাজে শান্তিশৃঙ্খলা বলতে কিছুই ছিল না। তাই এ যুগকে আইয়ামে জাহেলিয়া হিসেবে আখ্যায়িত করা হয়।৩৩. মহানবী (সা.) কেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন?উত্তর: রাসূল (সা.) নবুওয়াত পাওয়ার পর মক্কার কুরাইশদের চরম বিরোধিতার কারণে ইসলামের প্রচার ও প্রসার চরমভাবে বাধাগ্রস্ত হয়। এমনকি তারা রাসূল (সা.) কে হত্যা করার পরিকল্পনা করে। তখন তিনি বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন।৩৪. হজরত আবু বকর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?উত্তর: রাসূল (সা.)-এর ইন্তেকালের পর ভণ্ড নবুওয়াতধারীদের দমন, জাকাত দানে অস্বীকৃতিকারীদের দৃঢ়তার সঙ্গে মোকাবিলা, ইয়ামামার যুদ্ধে ৭০ জন হাফেজে কোরআন শাহাদাত্ বরণ করলে তিনি আল-কোরআন সংরক্ষণের উদ্যোগ নেন। তাঁর এসব কাজের জন্য তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।