সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-১১এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-৫অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ইমাম গাজ্জালি (র.) কে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন?উত্তর: ইমাম গাজজালি সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক ছিলেন। তিনি ইসলামি অনুশাসনের দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করেন। বিভিন্ন বিষয়ের ওপর অনেক গুরুত্বপূর্ণ মৌলিক গ্রন্থ রচনা করে তিনি ইসলামি অনুশাসনের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন। এ জন্য তাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়।প্রশ্ন: হজরত উসমান (রা.) কে জামিউল কোরআন বলা হয় কেন?উত্তর: তখনকার সময় আঞ্চলিক ভাষায় আল কোরআন তিলাওয়াতের কারণে মুসলিম উম্মাহার ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিলে হজরত উসমান (রা.) এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেন। তিনি হজরত হাফসা (রা.)-এর কাছে সংরক্ষিত আল-কোরআনের মূল কপি এনে এর অনেক কপি করে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। এভাবে তিনি আল-কোরআন সংকলন করেন বলে তাঁকে ‘জামিউল কোরআন’ বলা হয়।প্রশ্ন: হজরত আলী (রা.)-কে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়েছে কেন?উত্তর: বদর যুদ্ধে বিশেষ কৃতিত্বের জন্য তিনি জুলফিকার তরবারি লাভ করেছিলেন। পরে শৌর্যবীর্যের প্রতীক এ তরবারির সাহায্যে তিনি খাইবারের কামুস দুর্গ জয় করলে রাসূল (সা.) তাঁকে ‘আসাদুল্লাহ’ উপাধি দেন।প্রশ্ন: হজরত উমর (রা.)-এর ‘ফারুক’ উপাধি পাওয়ার কারণ ব্যাখ্যা করো।উত্তর: ইসলাম গ্রহণের পর তিনি ঘোষণা দিলেন—আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব। তাঁর এ সাহস দেখে রাসূল (সা.) মুগ্ধ হন এবং তাঁকে ‘ফারুক’ উপাধিতে ভূষিত করেন।প্রশ্ন: ‘কানুন ফিত তিব’ গ্রন্থটিকে চিকিত্সাশাস্ত্রের বৃহত্ সংহতি বলা হয় কেন?উত্তর: কানুন ফিত তিব গ্রন্থটি চিকিত্সাশাস্ত্রের একটি অনবদ্য সৃষ্টি। চিকিত্সা সম্বন্ধীয় যাবতীয়তথ্যের আশ্চর্যরকম সমাবেশ থাকার কারণেগ্রন্থটিকে ইউনানি ও জারবী চিকিত্সাশাস্ত্রের বৃহত্ সংহতি বলা হয়।প্রশ্ন: মহানবী (সা.)-এর পরিচয় দাও।উত্তর: মহানবী (সা.) ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল। তিনি ৫৭০ সালে আরবের সম্ভ্রান্ত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা।প্রশ্ন: মহানবী (সা.)-এর নবুওয়াত পাওয়ার ঘটনা বর্ণনা করো।উত্তর: রাসূল (সা.) ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুওয়াতপ্রাপ্ত হন। তখন এক রাতে হজরত জিবরাইল (আ.) তাঁর কাছে ওহি নিয়ে আসেন এবং তিনি নবুওয়াতপ্রাপ্ত হন।প্রশ্ন: হজরত উমর (রা.)-এর প্রজাবাত্সল্যের একটি ঘটনা উল্লেখ করো।উত্তর: জগণের দুঃখ-কষ্ট সম্পর্কে অবহিত হওয়ার জন্য তিনি গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন। তাঁর প্রজাবাত্সল্যের দৃষ্টান্ত ইতিহাসে বিরল। যেমন- ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যান তাদের তাঁবুতে—এমন ইতিহাস পৃথিবীর কোনো রাজা-বাদশাহর ইতিহাসে দেখা যায় না।এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-৬ এর সঠিক উত্তর: ১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ঘ।