শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
অধ্যায়-১
১. ইমান শব্দের অর্থ —।
উত্তর: বিশ্বাস স্থাপন।
২. রিসালাত শব্দের অর্থ —।
উত্তর: বার্তাবহন।
৩. খাতামুন্নাবিয়্যীন শব্দের অর্থ —।
উত্তর: সর্বশেষ নবি।
৪. আখিরাত শব্দের অর্থ —।
উত্তর: পরকাল।
৫. সওয়াল-জবাব শব্দের অর্থ —।
উত্তর: প্রশ্ন এবং উত্তর।
৬. আজাব শব্দের অর্থ—।
উত্তর: শাস্তি।
৭. মিযান শব্দের অর্থ—।
উত্তর: পরিমাপ যন্ত্র।
৮. আল্লাহু সামিউন অর্থ আল্লাহ —।
উত্তর: সর্বশ্রোতা।
৯. আল্লাহ তায়ালা আমাদের —।
উত্তর: সৃষ্টিকর্তা।
১০. আমরা একমাত্র আল্লাহ তায়ালার — করব।
উত্তর: ইবাদত।
১১. আল্লাহু বাসিরুন অর্থ আল্লাহ —।
উত্তর: সর্বদ্রষ্টা।
১২. আল্লাহু কাদিরুন অর্থ —।
উত্তর: আল্লাহ সর্বশক্তিমান।
১৩. আল্লাহু গাফুরুন অর্থ আল্লাহ অতি —।
উত্তর: ক্ষমাশীল।
১৪. ওহি মানে আল্লাহর —।
উত্তর: বাণী।
১৫. আমরা কথা দিয়ে কথা —।
উত্তর: ভঙ্গ করব না।
১৬. ইসলামের প্রথম মৌলিক বিশ্বাস হচ্ছে—।
উত্তর: তাওহিদ।
১৭. ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে —।
উত্তর: ইমান।
১৮. হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার প্রেরিত — রাসুল।
উত্তর: সর্বশেষ।
১৯. ফেরেশতাগণ আল্লাহর — পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।
উত্তর: নির্দেশ।
২০. অক্সিজেন ছাড়া কোনো জীব — পারে না।
উত্তর: বাঁচতে।
২১. প্রত্যেক প্রাণী মৃত্যুর — গ্রহণ করবে।
উত্তর: স্বাদ।
২২. নবি-রাসুলগণ আল্লাহ তায়ালার সবচেয়ে —।
উত্তর: প্রিয় মানুষ।
২৩. আল্লাহ সব সময় সবকিছু —।
উত্তর: দেখেন।
২৪. আখিরাত বা পরকালীন জীবনের প্রথম ধাপ হলো—।
উত্তর: কবর।
২৫. জান্নাত বা বেহেশত চির — স্থান।
উত্তর: সুখের।
২৬. জাহান্নাম বা দোজখ হলো চিরস্থায়ী — স্থান।
উত্তর: দুঃখ-কষ্ট ও যন্ত্রণার।
২৭. পানির অপর নাম —।
উত্তর: জীবন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক