ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।

অধ্যায়-১
২৮. শ্বাস নেওয়ার সময় আমরা — গ্রহণ করি।
উত্তর: অক্সিজেন।
২৯. সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই — পারে না।
উত্তর: বাঁচতে।
৩০. আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য —।
উত্তর: ফরজ।
৩১. আল্লাহর বিধান আছে —।
উত্তর: কুরআন মজিদে।
৩২. আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে —।
উত্তর: ইসলাম।
৩৩. গাছপালা—থেকে কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে।
উত্তর: বাতাস।
৩৪. শ্বাস-প্রশ্বাস ছাড়া কোনো — বাঁচে না।
উত্তর: জীব।
৩৫. — পানি ব্যবহারে স্বাস্থ্য ভালো থাকে।
উত্তর: বিশুদ্ধ।
৩৬. — মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিশুদ্ধ পানি পেয়ে থাকি।
উত্তর: পানিচক্রের।
৩৭. আলো, বাতাস, পানি সবই আল্লাহ তায়ালার —।
উত্তর: দান।
৩৮. সব সৃষ্টিকে আল্লাহ মানুষের — করে দিয়েছেন।
উত্তর: আজ্ঞাবহ।
৩৯. মানুষ — প্ররোচনায় অন্যায় করে ফেলে।
উত্তর: শয়তানের।
৪০. আমরা — কিছু বলব না।
উত্তর: অন্যায়।
৪১. আমরা — ভঙ্গ করব না।
উত্তর: ওয়াদা।
৪২. আমরা কখনও কাজে — করব না।
উত্তর: অবহেলা।
৪৩. ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হলো —।
উত্তর: রিসালাত।
৪৪. নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে —।
উত্তর: সর্বশক্তিমান।
৪৫. — সম্পর্কে একমাত্র আল্লাহ তায়ালা জ্ঞান রাখেন।
উত্তর: ভবিষ্যত।
৪৬. প্রত্যেক জাতির জন্য — এসেছেন।
উত্তর: পথ প্রদর্শক।
৪৭. আমরা যা কিছু দেখতে পাই সবই আল্লাহ তায়ালা — করেছেন।
উত্তর: সৃষ্টি।
৪৮. পৃথিবীতে কেউ — নয়।
উত্তর: অমর।
৪৯. মৃত্যুর পরবর্তী জগতকে বলা হয় —।
উত্তর: আখিরাত।
৫০. প্রকৃত — হওয়ার জন্য একজন মানুষের ইমান-আকিদা বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।
উত্তর: মুসলিম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক