শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
অধ্যায়-১
৫১. মৃত্যুর পরের জীবন— জীবন।
উত্তর: অনন্তকালের
৫২. হাশরের দিন আল্লাহর সামনে সবাইকে — হতে হবে।
উত্তর: হাজির।
৫৩. যার দ্বারা ওজন করা হবে তাকে — বলে।
উত্তর: মিযান।
৫৪. জান্নাতে তারাই যাবে ওজনে যাদের — কাজ বেশি হবে।
উত্তর: নেক।
৫৫. একজন— চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়।
উত্তর: মুসলিমের।
৫৬. একজন মুসলিমের চরিত্রে থাকবে — ও মহত্বের সমাবেশ।
উত্তর: সততা।
৫৭. চিরস্থায়ী সুখের স্থান হলো—।
উত্তর: জান্নাত।
৫৮. আনুগত্যের জন্য—প্রয়োজন।
উত্তর: ইমান আনা।
৫৯. আল্লাহ তায়ালার গুণে — গুণান্বিত করতে হবে।
উত্তর: নিজেকে।
অধ্যায়-২
১. ইবাদত শব্দের অর্থ—।
উত্তর: আনুগত্য।
২. সালাত শব্দের অর্থ—।
উত্তর: নত হওয়া।
৩. মসজিদ অর্থ—।
উত্তর: সিজদাহ্ করার স্থান।
৪. সাওম শব্দের অর্থ—।
উত্তর: বিরত থাকা বা আত্মসংযম।
৫. যাকাত শব্দের অর্থ—।
উত্তর: পবিত্রতা।
৬. মাসারিফ শব্দের অর্থ—।
উত্তর: ব্যয়ের খাতসমূহ।
৭. হজ শব্দের অর্থ—।
উত্তর: ইচ্ছা করা।
৮. কুরবানি শব্দের অর্থ—।
উত্তর: নৈকট্য।
৯. আকিকা শব্দের অর্থ—।
উত্তর: কেটে ফেলা।
১০. ইলাহ মানে—।
উত্তর: মাবুদ।
১১. আবদ মানে—।
উত্তর: অনুগত বান্দা।
১২. ওয়াজিব মানে—।
উত্তর: অবশ্যকরণীয়।
১৩. সাহু মানে—।
উত্তর: ভুল।
১৪. তাকওয়া মানে—।
উত্তর: আল্লাহকে ভয় করা।
১৫. নিসাব মানে—।
উত্তর: নির্ধারিত পরিমাণ।
১৬. —ইমানের অঙ্গ।
উত্তর: পবিত্রতা।
১৭. ভালো কাজের উত্সাহ দেওয়াও—।
উত্তর: ইবাদত।
১৮. — ব্যবসা-বাণিজ্য করাও ইবাদত।
উত্তর: সত্পথে।
১৯. আমরা সর্বক্ষণই আল্লাহ তায়ালার— মশগুল থাকতে পারি।
উত্তর: ইবাদতে।
২০. আল্লাহ তায়ালার ইবাদতের জন্য— থাকা প্রয়োজন।
উত্তর: পাক-পবিত্র।
২১. অপবিত্র অবস্থায়—স্পর্শ করা যায় না।
উত্তর: কুরআন মজিদ
২২. অপবিত্র স্থানে—আদায় করা যায় না।
উত্তর: সালাত।
# বাকি অংশ ছাপা হবে বৃহস্পতিবার
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক