শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্নটি থাকবে ‘শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো’।
অধ্যায়-২
২৩. আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো —।
উত্তর: সালাত।
২৪. ইসলাম — রুকনের ওপর প্রতিষ্ঠিত।
উত্তর: পাঁচটি।
২৫. ইমানের পরেই — স্থান।
উত্তর: সালাতের।
২৬. সালাত জান্নাতের —।
উত্তর: চাবি।
২৭. — সময়ই জুমার সালাত আদায় করতে হয়।
উত্তর: জোহরের।
২৮. — পর থেকে মাগরিবের সময় শুরু হয়।
উত্তর: সূর্যাস্তের।
২৯. নিয়মমতো কাজ করলে — পাওয়া যায়।
উত্তর: সুফল।
৩০. সালাতের ফরজ — টি।
উত্তর: ১৪।
৩১. সালাতের ফরজ কাজ — বিভক্ত।
উত্তর: দুই ভাগে।
৩২. সালাতের আহকাম — টি।
উত্তর: ৭।
৩৩. ফরজের পরেই — স্থানের গুরুত্ব।
উত্তর: ওয়াজিবের।
৩৪. ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে—দিতে হয়।
উত্তর: সাহু সিজদাহ্।
৩৫. সালাতের ওয়াজিব — টি।
উত্তর: ১৪।
৩৬. বাংলাদেশে — বেশি মসজিদ আছে।
উত্তর: দুই লাখেরও।
৩৭. দুনিয়ার সকল — আল্লাহর ঘর।
উত্তর: মসজিদই।
৩৮. সকল মসজিদই —।
উত্তর: পবিত্র ও সম্মানিত।
৩৯. মসজিদের কতগুলো — মেনে চলতে হয়।
উত্তর: আদব।
৪০. সাওম পালনের মূল উদ্দেশ্য হলো — অর্জন করা।
উত্তর: তাকওয়া।
৪১. সাওম আত্মসংযম ও — উত্কৃষ্ট উপায়।
উত্তর: আত্মশুদ্ধির।
৪২. — হচ্ছে ঢালস্বরূপ।
উত্তর: সাওম।
৪৩. রাসুল (স.) রমজানকে — বলে আখ্যায়িত করেছেন।
উত্তর: সহানুভূতির মাস।
৪৪. সাওম পালনে অনেক — প্রয়োজন হয়।
উত্তর: ধৈর্যের।
৪৫. সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে — ভাগে ভাগ করা হয়।
উত্তর: তিন।
৪৬. সাওম একমাত্র আল্লাহরই জন্য —।
উত্তর: নিবেদিত।
৪৭. রমজানের সাওম শুরু হয়—খাওয়ার পর।
উত্তর: শেষ রাতে সেহরি।
৪৮. রমজানে — নামাজ আদায় করতে হয় এশার নামাজের পর।
উত্তর: তারাবির।
৪৯. — সম্পদে গরিবদের অধিকার আছে।
উত্তর: ধনীদের।
৫০. যাকাত না দিলে সম্পদ — থাকে।
উত্তর: ময়লাযুক্ত।
সিনিয়র শিক্ষক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল¬