শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের উপযুক্ত শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’।
অধ্যায়-২
৫১. যাকাত দিলে—ব্যবধান কমে যায়।
উত্তর: ধনী-গরিবের।
৫২. নিসাব পরিমাণ সম্পদের—যাকাত দিতে হয়।
উত্তর: চল্লিশ ভাগের এক ভাগ।
৫৩. প্রতি এক শ টাকায় যাকাত হয়—।
উত্তর: আড়াই টাকা।
৫৪. মাত্র—শ্রেণির লোককে যাকাত দেওয়া যায়।
উত্তর: ৮।
৫৫. যাকাত দিলে মাল—হয়।
উত্তর: পবিত্র।
৫৬. যাকাত না দিলে ধনী-দরিদ্রের—পায়।
উত্তর: ব্যবধান বৃদ্ধি।
৫৭. হজের প্রথম ফরজ হলো—।
উত্তর: ইহরাম বাঁধা।
৫৮. ইহরামের কাপড়ের রং হলো—। উত্তর: সাদা।
৫৯. কাবা শরিফ পৃথিবীর—ইবাদতখানা।
উত্তর: প্রাচীনতম।
৬০. ইদুল আজহার সালাতের পর—করতে হয়।
উত্তর: কুরবানি।
৬১. —হযরত ইবরাহীম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর স্মৃতির সঙ্গে জড়িত।
উত্তর: কুরবানি করা।
৬২. মানুষ ছিল একই — অন্তর্ভুক্ত।
উত্তর: উম্মতের।
৬৩. আকিকা করা —
উত্তর: সুন্নত।
৬৪. সন্তানের আকিকা করতে — করা উচিত নয়।
উত্তর: অবহেলা।
৬৫. মহানবি (স.) নিজের — নিজেই করেছিলেন।
উত্তর: আকিকা।
৬৬. সন্তান জন্মের — আকিকা করা উত্তম।
উত্তর: সপ্তম দিনে।
৬৭. আল্লাহর রহমত ছাড়া কোনো কাজে — আসে না।
উত্তর: সফলতা।
৬৮. রাসুল (স.) কোনো কাজ শুরু করার আগে — পড়তেন।
উত্তর: দোয়া।
৬৯. দোয়া পড়লে কাজে — হবে।
উত্তর: বরকত ও সওয়াব।
৭০. যারা অপরিচ্ছন্ন থাকে, তাদের শরীর থেকে — বের হয়।
উত্তর: দুর্গন্ধ।
৭১. খাওয়ার আগে ও পরে ভালোভাবে — হবে।
উত্তর: হাত ধুতে।
৭২. সব রাসুলের প্রতি বিশ্বাস করা — ইমানের অঙ্গ।
উত্তর: মুসলিমদের।
৭৩. ধর্মে — নেই।
উত্তর: জবরদস্তি।
৭৪. মদিনা সনদে সব নাগরিকের — অধিকার ছিল।
উত্তর: সমান।
৭৫. ঢাকা শহরকে বলা হয় —।
উত্তর: মসজিদের শহর।
সিনিয়র শিক্ষক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল