ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের উপযুক্ত শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’।

অধ্যায়-৩
১. আখলাক শব্দের অর্থ —।
উত্তর: সদাচার।
২. দেশপ্রেম শব্দের অর্থ —।
উত্তর: দেশকে ভালোবাসা।
৩. শ্রম শব্দের অর্থ —।
উত্তর: পরিশ্রম।
৪. সততা মানে —।
উত্তর: সাধুতা বা সত্যবাদিতা।
৫. সর্বোত্তম সেই ব্যক্তি, যার — সবচেয়ে সুন্দর।
উত্তর: চরিত্র।
৬. সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে — দেয়।
উত্তর: মুক্তি।
৭. আমরা জাতীয় সম্পদ — করব।
উত্তর: রক্ষা।
৮. আমরা — থেকে দূরে থাকব।
উত্তর: মন্দ আচরণ।
৯. আমরা দেশ ও জনগণের — করব না। উত্তর: ক্ষতি।
১০. মানুষের উচিত আল্লাহর সব সৃষ্টির প্রতি — দেখানো।
উত্তর: সম্মান।
১১. ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে — করা।
উত্তর: মানুষের সেবা।
১২. আমরা একে অপরের প্রতি — দেখাব।
উত্তর: সম্মান।
১৩. আমরা অসুস্থ ব্যক্তিকে — করব।
উত্তর: সেবা।
১৪. মহানবি (স.) সৃষ্টির সেবার — ছিলেন।
উত্তর: মূর্তপ্রতীক।
১৫. বয়সে বড় হলে সবাই তাঁকে — করে।
উত্তর: সম্মান।
১৬. মহানবি (স.) — নগরকে খুব ভালোবাসতেন।
উত্তর: মক্কা।
১৭. মহানবি (স.) মক্কা থেকে — হিজরত করেন।
উত্তর: মদিনায়।
১৮. আমরা দেশের সব — ভালোবাসব ও যত্ন করব।
উত্তর: সম্পদকে।
১৯. আমরা — রোপণ করব।
উত্তর: বৃক্ষ।
২০. পানি, বিদ্যুত্, গ্যাস — করব না।
উত্তর: অপচয়।
২১. বাংলাদেশের জাতীয় — রক্ষা করব।
উত্তর: সম্পদ।
২২. কেউ বিপদে পড়লে — করব।
উত্তর: সাহায্য।
২৩. দেয়ালে — কিছু লিখব না।
উত্তর: আজেবাজে।
২৪. ক্ষমা করা মানুষের — দায়িত্ব।
উত্তর: নৈতিক।
২৫.—ব্যক্তিকে সবাই ভালোবাসে।
উত্তর: ক্ষমাশীল।
২৬. মহানবি (স.) ছিলেন মানবজাতির পরম —।
উত্তর: বন্ধু।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক