শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের উপযুক্ত শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’।
অধ্যায়-৩
৫১. চেষ্টা ও পরিশ্রমই হলো — চাবিকাঠি।
উত্তর: শেখার ও জানার।
৫২. প্রত্যেক শ্রমিককে তাঁর শ্রমের — দিতে হবে।
উত্তর: মর্যাদা।
৫৩. কোনো শ্রম বা শ্রমিককে — করতে নেই।
উত্তর: ঘৃণা।
৫৪. মহানবি (স.) সব সময় — কাজ নিজে করতেন।
উত্তর: নিজের।
৫৫. পৃথিবীতে কোনো কাজই — নয়।
উত্তর: তুচ্ছ।
৫৬. প্রত্যেক কর্মী-শ্রমিকের হাতই — হাত।
উত্তর: উত্তম।
৫৭. শ্রমের উপার্জন — উপার্জন।
উত্তর: উত্তম।
৫৮. শ্রমিকের কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে তাঁর — দেওয়া উচিত।
উত্তর: পারিশ্রমিক।
৫৯. মানুষের অধিকারকে বলে—।
উত্তর: মানবাধিকার।
৬০. ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ —।
উত্তর: এক ও অভিন্ন।
৬১. মানুষের মধ্যে কোনো — নেই।
উত্তর: ভেদাভেদ।
৬২. ইসলাম সব মানুষের — দান করেছে।
উত্তর: ন্যায্য অধিকার।
৬৩. ইসলাম-পূর্ব যুগে মানুষ — হতো।
উত্তর: বেচাকেনা।
৬৪. পরিবেশ সংরক্ষণ করা একান্ত —।
উত্তর: প্রয়োজন।
৬৫. পরিবেশ আমাদের — রক্ষা করে।
উত্তর: ভারসাম্য।
৬৬. রাস্তাঘাট আমাদের — প্রধান ব্যবস্থা।
উত্তর: চলাচলের।
৬৭. বিনা প্রয়োজনে বৃক্ষ — করা যাবে না।
উত্তর: নিধন।
৬৮. যেখানে-সেখানে মলমূত্র — করা যাবে না।
উত্তর: ত্যাগ।
সিনিয়র শিক্ষক
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল