ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানে উপযুক্ত শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’।

অধ্যায়-৪
১০. আরবি হরফ উচ্চারণের স্থানকে বলে —।
উত্তর: মাখরাজ
১১. আরবি বর্ণের সংখ্যা —।
উত্তর: ২৯টি
১২. আরবি বর্ণগুলো — স্থান থেকে উচ্চারিত হয়।
উত্তর: ১৭টি
১৩. বিরাম চিহ্নকে বলা হয় —।
উত্তর: ওয়াকফ
১৪. আগে কুরআন মজিদে — দেওয়া ছিল না।
উত্তর: বিরাম চিহ্ন
১৫. কুরআন মজিদে সর্বপ্রথম বিরাম চিহ্নগুলো ব্যবহার করেন —।
উত্তর: আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনে তাইফুর
১৬. আয়াতের শেষে — চিহ্ন থাকে।
উত্তর: ওয়াকফ তাম
১৭. — চিহ্নিত স্থানে বিরতি দেওয়া উত্তম।
উত্তর: ওয়াকফ মুতলাক
১৮. কুরআন মজিদ সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াতের একটি নিয়ম হলো—।
উত্তর: গুন্নাহ
১৯. — ব্যবহার করে উচ্চারণ করাকে বলে গুন্নাহ।
উত্তর: নাক
২০. ২৯টি আরবি হরফের মধ্যে গুন্নাহর হরফ —।
উত্তর: দুটি
২১. গুন্নাহর হরফ হলো —।
উত্তর: মিম ও নুন।
সিনিয়র শিক্ষক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল