ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের উপযুক্ত শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’।

অধ্যায়-৫
১০. মহানবি (স.) নির্জন — পর্বতের গুহায় বসে ধ্যান করতেন।
উত্তর: হেরা
১১. মহানবি (স.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য —।
উত্তর: আদর্শ
১২. প্রথম ইসলাম গ্রহণ করেন —।
উত্তর: হযরত খাদিজা (রা.)
১৩. মহানবি হযরত মুহাম্মদ (স.) জন্মগ্রহণ করেন — বংশে।
উত্তর: কুরাইশ
১৪. মহানবি (স.) মক্কা থেকে হিজরত করেন —।
উত্তর: মদিনায়
১৫। আস সাদিক মানে—।
উত্তর: সত্যবাদী
১৬। পুরোনো কাবাঘর সংস্কারের কাজ হাতে নিল—।
উত্তর: কুরাইশরা।
১৭। পবিত্র — পাথর স্থাপন নিয়ে বিবাদ লেগে গেল।
উত্তর: হাজারে আসওয়াদ।
১৮। হযরত মুহাম্মদ (স.) খাদিজার ব্যবসায়ের দায়িত্ব নিয়ে — যান।
উত্তর: সিরিয়া।
১৯। মহানবি (স.) তায়েফবাসীর জন্য — করলেন না।
উত্তর: বদদোয়া।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক