ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের উপযুক্ত শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’।

অধ্যায়-৫
২০। — মহানবি (স.)-এর জীবনে একটি তাত্পর্যপূর্ণ ঘটনা।
উত্তর: মিরাজ।
২১. নবি-রাসুল ছিলেন মানুষের মহান ও —।
উত্তর: আদর্শ শিক্ষক
২২. নবি-রাসুলগণ ছিলেন — অধিকারী।
উত্তর: উত্তম চরিত্রের
২৩। হযরত দাউদ (আ.) ছিলেন বাদশাহ তালুতের —।
উত্তর: সেনাপতি।
২৪। —পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ।
উত্তর: মদিনা সনদ।
২৫। মদিনা সনদে —টি ধারা ছিল।
উত্তর: ৪৭টি।
২৬। বদর যুদ্ধে — জন সাহাবি অংশ নিয়েছিলেন।
উত্তর: ৩১৩
২৭। ওহুদের যুদ্ধে — জন সাহাবি শাহাদত বরণ করেন।
উত্তর: ৭০
২৮। — মহানবি (স.)-এর পবিত্র দাঁত ভেঙে যায়।
উত্তর: ওহুদের যুদ্ধে।
২৯। হুদায়বিয়া সন্ধি হয় — বছরের জন্য।
উত্তর: ১০।
৩০। হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কুরআন শরিফে — বলা হয়েছে।
উত্তর: প্রকাশ্য বিজয়।
৩১। মক্কা বিজয়ের যাত্রা শুরু হয়—।
উত্তর: অষ্টম হিজরিতে।
৩২। মক্কা বিজয়ের জন্য মহানবি (স.) — সাহাবি নিয়ে যাত্রা করেন।
উত্তর: ১০ হাজার।
৩৩। মহানবি (স.) মক্কার সবাইকে — করেছিলেন।
উত্তর: ক্ষমা।
৩৪। মহানবি (স.) — হিজরিতে হজ পালন করেন।
উত্তর: দশম।
৩৫। মহানবি (স.)-এর দশম হিজরির হজকেই — বলা হয়।
উত্তর: বিদায় হজ।
৩৬। মহানবি (স.) বিদায় হজ পালন করেন — সাহাবিকে নিয়ে।
উত্তর: লক্ষাধিক।
৩৭। সকল — পরস্পর ভাই ভাই।
উত্তর: মুসলমান।
৩৮। কুরআন মজিদে — জন নবি-রাসুলের নাম রয়েছে।
উত্তর: ২৫।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক