শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষার ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের উপযুক্ত শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’।
অধ্যায়-৫
৩৯। আল্লাহ তায়ালা — দিয়ে মানবদেহ তৈরি করলেন।
উত্তর: মাটি।
৪০। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবি ছিলেন—।
উত্তর: হযরত আদম (আ.)
৪১। হযরত নূহ (আ.) এক বিরাট —তৈরি করেন।
উত্তর: নৌকা।
৪২। — হয়েছিল হযরত নূহ (আ.)-এর সময়ে।
উত্তর: মহাপ্লাবন
৪৩। হযরত নূহ (আ.)-এর নৌকা — পাহাড়ে এসে থামল।
উত্তর: জুদি।
৪৪। হযরত নূহ (আ.) ছিলেন সত্য ও ন্যায় প্রচারে —।
উত্তর: আপসহীন।
৪৫। হযরত ইবরাহীম (আ.) জন্মগ্রহণ করেন — দেশে।
উত্তর: ইরাক।
৪৬। নমরুদ ছিল নির্মম অত্যাচারী —।
উত্তর: বাদশাহ।
৪৭। হযরত ইবরাহীম (আ.) কে — ফেলে দেওয়া হয়।
উত্তর: বিশাল অগ্নিকুণ্ডে।
৪৮। হযরত ইসমাঈল (আ.)-এর পরিবর্তে — কুরবানি হয়ে গেল।
উত্তর: দুম্বা।
৪৯। — বলা হয় হযরত ইবরাহীম (আ.)-কে।
উত্তর: খলিলুল্লাহ।
৫০। হযরত দাউদ (আ.)-এর কণ্ঠস্বর ছিল —।
উত্তর: সুমধুর।
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক