ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নে থাকবে ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর যার মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১
১। গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে মানুষের অনেক উপকার করে। কারণ, কার্বন ডাই-অক্সাইড মানুষের দেহের জন্য—
ক. প্রয়োজনীয় খ. বিষ গ. মূল্যহীন ঘ. অপ্রয়োজনীয়
উত্তর: খ. বিষ
২। পানি যাতে বিশুদ্ধ থাকে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, পানি বিশুদ্ধ না থাকলে—
ক. বিশুদ্ধ পানি পাব না
খ. পানি একসময় শেষ হয়ে যাবে
গ. রোগব্যাধিতে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকবে
ঘ. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে
উত্তর: গ. রোগব্যাধিতে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকবে
৩। কোনো মানুষ আল্লাহ তায়ালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ তায়ালা তাকে কী করবেন?
ক. শাস্তি দেবেন খ. জান্নাতে পাঠাবেন
গ. ক্ষমা করে দেবেন
ঘ. জাহান্নামে পাঠাবেন
উত্তর : গ. ক্ষমা করে দেবেন।
৪। মহান আল্লাহর অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের কী করা উচিত?
ক. আল্লাহর প্রতি ভরসা রাখা
খ. স্বপ্নের মাধ্যমে আল্লাহকে স্মরণ রাখা
গ. আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা
ঘ. আল্লাহর প্রতি আন্তরিক থাকা
উত্তর: গ. আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক