সঠিক উত্তরটি লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-১
৯। আল্লাহ তায়ালা যদি আমাদের অপরাধের জন্য সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন তাহলে অবস্থা কী হতো?
ক. পাগল হয়ে যেতাম খ. আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না গ. জান্নাতি হতাম
ঘ. ধনসম্পদের মালিক হতাম
উত্তর: খ. আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না
১০। মহান আল্লাহ তায়ালা আমাদের সবার প্রতি সহনশীল। সুতরাং আমাদের দায়িত্ব হলো —
ক. খুশি জীবনযাপন করা খ. ঝগড়াবিবাদ করা
গ. নিজেরা সহনশীল হওয়ার চেষ্টা করা
ঘ. সবার খোঁজখবর নেওয়া
উত্তর: গ. নিজেরা সহনশীল হওয়ার চেষ্টা করা
১১। প্রতিনিয়ত শয়তানের প্ররোচনায় মানুষ বিভিন্ন পাপকাজ করার পরও আল্লাহ তায়ালা শাস্তি দেন না। এটি কিসের উদাহরণ?
ক. সর্বশ্রোতার খ. অতি সহনশীলতার
গ. সর্বদ্রষ্টার ঘ. সর্বশক্তিমানের
উত্তর: খ. অতি সহনশীলতার।
১২। সুমিত তোমার বন্ধু। সে তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে। তুমি তার সঙ্গে কী করবে?
ক. সহনশীল হব খ. বিরূপ ধারণা পোষণ করব
গ. শাস্তির ব্যবস্থা করব ঘ. সঙ্গ ত্যাগ করব
উত্তর: ক. তার প্রতি সহনশীল হব।
১৩। কিয়ামতের ভয় মানুষকে নিচের কোনটি থেকে বিরত রাখবে?
ক. ধনসম্পত্তি থেকে খ. সকল জ্ঞানার্জন থেকে
গ. খারাপ কথা ও কাজ থেকে ঘ. বৈধ কাজ থেকে
উত্তর: খ. খারাপ কথা ও কাজ থেকে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক