ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’।
৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১
১৪। যেদিন আল্লাহ এ বিশ্বজগত্ এবং সবকিছু ধ্বংস করে দেবেন, সে অবস্থাকে কী বলা হবে?
ক. হাশর খ. মিজান গ. কিয়ামত ঘ. জান্নাত
উত্তর: গ. কিয়ামত।
১৫। জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের কী করতে হবে?
ক. পাপকাজ কমিয়ে ফেলতে হবে
খ. সমস্ত পাপকাজ থেকে বিরত থাকতে হবে
গ. ধনসম্পত্তির মালিক হতে হবে
ঘ. বেশি বেশি কাজ করতে হবে
উত্তর: খ. সমস্ত পাপকাজ থেকে বিরত থাকতে হবে।
১৬। তারেক মনে মনে প্রতিজ্ঞা করল সে মিথ্যা কথা বলবে না। মিথ্যা বলবে না কারণ—
ক. মহান আল্লাহ সব জানেন, সব শোনেন
খ. রিজিক বন্ধ হয়ে যাবে গ. বন্ধু রাগ করবে
ঘ. শয়তান খুশি হবে বলে
উত্তর: ক. মহান আল্লাহ সব জানেন, সব শোনেন।
১৭। তোমার নাম রাসেল। তোমার বন্ধুকে কখনো মনে মনে হলেও গালমন্দ করবে না। কারণ —
ক. তা একসময় প্রকাশ পেয়ে যাবে
খ. মহান আল্লাহ তায়ালা সবই জানতে পারেন
গ. তোমার আচার-ব্যবহারে জেনে যাবে
ঘ. তোমার বড় ধরনের ক্ষতি হবে
উত্তর: খ. মহান আল্লাহ তায়ালা সবই জানতে পারেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক