ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১
১৮। জান্নাত লাভের জন্য মানুষকে কী কাজ করতে হবে?
ক. শয়তানকে এড়িয়ে চলতে হবে
খ. আল্লাহ ও নবি-রাসুলের নির্দেশিত পথে চলতে হবে
গ. প্রচুর ধনসম্পত্তির মালিক হতে হবে
ঘ. ক্ষমতাশালী হবে
উত্তর: খ. আল্লাহ ও নবি-রাসুলের নির্দেশিত পথে চলতে হবে
১৯। একজন রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় গোপনে কোনো কিছু খায় না কেন?
ক. খেলে মুসলমান থেকে বাদ হয়ে যাবে বলে
খ. মহান আল্লাহ তায়ালা সবই দেখেন বলে
গ. এতে পেটে অসুখ হয় বলে
ঘ. এতে সম্মান নষ্ট হয় বলে
উত্তর: খ. মহান আল্লাহ তায়ালা সবই দেখেন বলে
২০। নবি-রাসুলগণ আল্লাহর নিকট থেকে কীভাবে জ্ঞান লাভ করতেন?
ক. অলৌকিকভাবে খ. ওহির মাধ্যমে
গ. মুমিন বান্দাদের মাধ্যমে ঘ. জাদুর মাধ্যমে
উত্তর: খ. ওহির মাধ্যমে।
২১। যুগে যুগে অনেক নবি-রাসুল পৃথিবীতে এসেছেন। তাদের জীবনের লক্ষ্য কী ছিল?
ক. বিষয়-সম্পত্তির মালিক হওয়া
খ. মুসলমানদের শাসন করা
গ. মুসলিম শাসন কায়েম করা
ঘ. মানুষের কল্যাণ সাধন করা
উত্তর: ঘ. মানুষের কল্যাণ সাধন করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক