ইসলাম ও নৈতিক শিক্ষা
সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-২
১। বিশেষ পদ্ধতিতে দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে কী বলে?
ক. পবিত্রতা খ. ইবাদত গ. সালাত ঘ. যাকাত
উত্তর: ক. পবিত্রতা।
২। আল্লাহ তায়ালার নিকট একজন বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যমে কোনটি?
ক. যাকাত খ. সালাত গ. সাওম ঘ. হজ
উত্তর: খ. সালাত।
৩। ইসলামের পরিভাষায় আহকাম-আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে কী বলে?
ক. যাকাত খ. সাওম গ. হজ ঘ. সালাত
উত্তর: ঘ. সালাত।
৪। একজন মুসলমান যদি প্রতিদিন পাঁচবার সালাত আদায় করে, তবে তার কোনটি থাকবে না?
ক. নেকি খ. গুনাহ গ. হাশর ঘ. আখিরাত
উত্তর: খ.গুনাহ।
৫। বায়তুল মোকাররম মসজিদে সবাই একসঙ্গে সালাত আদায় করে থাকে। ধনী-গরিব, ছোট-বড় কোনো ভেদাভেদ থাকে না। এতে সবার মধ্যে কী গড়ে ওঠবে?
ক. অনৈক্য খ. বিশৃঙ্খলা গ. শত্রুতা ঘ. একতা
উত্তর: ঘ. একতা।
৬। সালাত মানুষের কী উপকার করে?
ক. দীর্ঘায়ু দান করে খ. সমাজে সম্মান দান করে গ. খারাপ কাজ থেকে দূরে রাখে
ঘ. জাহান্নামের প্রবেশাধিকার দেয়
উত্তর: গ. খারাপ কাজ থেকে দূরে রাখে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক