ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-২
৭। সালাতের প্রতিটি কাজ নিয়ম অনুসারে শৃঙ্খলার সঙ্গে আদায় করতে হয়। এ থেকে তুমি কী শিখবে?
ক. খেলাধুলা খ. পড়াশোনা
গ. পিতামাতার শ্রদ্ধা করা ঘ. নিয়মশৃঙ্খলা
উত্তর: ঘ. নিয়মশৃঙ্খলা।
৮। দুনিয়ার মধ্যে আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
ক. হাটবাজার খ. মসজিদ গ. লাইব্রেরি ঘ. স্কুল-কলেজ
উত্তর: খ. মসজিদ।
৯। মসজিদ কী সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে?
ক. অধিক ধনসম্পত্তি খ. সামাজিক প্রভাব প্রতিপত্তি
গ. সুন্দর সমাজ ও শিক্ষা সংস্কৃতি ঘ. ভালো কাজ
উত্তর: গ. সুন্দর সমাজ ও শিক্ষা সংস্কৃতি।
১০। সাওম পালনের মূল উদ্দেশ্য কী?
ক. পরকালে অমরত্ব লাভ করা খ. তাকওয়া অর্জন করা
গ. পরকালে শাস্তি ভোগ করা ঘ. ধনসম্পত্তি অর্জন করা
উত্তর: খ. তাকওয়া অর্জন করা।
১১। তৌফিক কোন কারণ ছাড়াই কয়েকটি সাওম বা রোজা পালন করেনি। তার অবস্থা কী হবে?
ক. গুনাগার খ. জান্নাতি গ. মিথ্যাবাদী ঘ. অপমানিত
উত্তর: ক. গুনাগার।
১২। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় কোনটির চর্চা হয়?
ক. মাতৃভাষার খ. দেশপ্রেমের
গ. ভালো কাজের ঘ. বাস্তব প্রশিক্ষণ ও অনুশীলনের
উত্তর: ঘ. বাস্তব প্রশিক্ষণ ও অনুশীলনের।
১৩। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবার দাবার ইত্যাদি থেকে বিরত থাকাকে কী বলে?
ক. সালাত খ. সাওম গ. যাকাত ঘ. হজ
উত্তর: খ. সাওম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
 সিনিয়র শিক্ষক