সঠিক উত্তরটি খাতায় লেখো: যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি খাতায় লেখো'। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-২
১৪। সালাতের মধ্যে ভুলক্রমে ওয়াজিবগুলোর কোনো একটি হাবিবের বাদ পড়ে গেছে। এখন হাবিব কী করবে?
ক. আবার নতুনভাবে সালাত আদায় করবে
খ. সালাত আদায় বন্ধ করে দেবে
গ. শেষ বৈঠকে শুধু আত্তাহিয়্যাতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে দুটি সিজদা করবে
ঘ. সাধারণভাবে সালাত শেষ করবে
উত্তর: গ. শেষ বৈঠকে শুধু আত্তাহিয়্যাতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে দুটি সিজদা করবে।
১৫। তোমার মতে একজন মুসলমানের আত্মসংযম ও আত্মশুদ্ধির উত্কৃষ্ট উপায় কোনটি?
ক. যাকাত খ. সাওম গ. জিহাদ ঘ. সাদকা
উত্তর: খ. সাওম।
১৬। সাওম পালনকালে একজন মুমিন ব্যক্তি নিজেকে নিচের কোনটি থেকে বিরত রাখে?
ক. মজার মজার খাবার, শরবত, ইফতারি
খ. সালাত, গিবত, হিংসা
গ. কুপ্রবৃত্তি, লোভ-লালসা
ঘ. ভালোবাসা, আবেগ অহংকার
উত্তর: গ. কৃপ্রবৃত্তি, লোভ-লালসা।
১৭। মহানবি (সা.) রমযানকে কী বলে আখ্যায়িত করেছেন?
ক. ব্যক্তিত্বের মর্যাদা খ. সহানুভূতির মাস
গ. সম্মানের মাস ঘ. নাজাতের মাস
উত্তর: খ. সহানুভূতির মাস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল