ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি খাতায় লেখো'। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-২
১৮। বর্তমানে পৃথিবীতে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য রয়েছে। ইসলামের নিয়মে ধনী ও গরিবের বৈষম্য দূর করার একটি প্রক্রিয়া রয়েছে। সেটি কী?
ক. হজ খ. সালাত গ. যাকাত ঘ. দান
উত্তর: গ. যাকাত।
১৯। এক ব্যক্তির ওপর জাকাত ফরজ হয়েছে। তিনি জাকাত না দিলে কী হবে?
ক. দুঃখ পাবে খ. বেহেশতে যাবে
গ. পরকালে কঠিন শাসি্ত ভোগ করবে
ঘ. পরকালে শানি্ত পাবে
উত্তর: গ. পরকালে কঠিন শাসি্ত ভোগ করবে।
২০। মুসলমানদের জন্য বিশ্ব সম্মেলন' বলা হয় কোনটিকে?
ক. বিশ্ব ইজতেমা খ. হজ
গ. শোলাকিয়ায় ঈদের জামাত
ঘ. মসজিদে নববীর ঈদের জামাত
উত্তর: খ. হজ।
২১। জাতীয় জীবনে হজ কী সৃষ্টি করে?
ক. বিশ্বভ্রাতৃত্ব খ. সকলের প্রতি মায়া
গ. ভালো কাজের মনোভাব
ঘ. মুসলমানদের প্রতি ভালোবাসা
উত্তর: ক. বিশ্বভ্রাতৃত্ব।
২২। হজ মানুষের কোন ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়?
ক. দেহের ময়লা খ. অতীত জীবনের গুনাহগুলো গ. কৃপণতার ময়লা ঘ. অর্থসম্পদের ময়লা
উত্তর: খ. অতীত জীবনের গুনাহগুলো।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক