ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-২
২৩। যাকাত প্রদানের মূল উদ্দেশ্য কোনটি?
ক. গরিবদের অবস্থার পরিবর্তন
খ. ধনীর অবস্থা পরিবর্তন গ. ব্যাংক চালু
ঘ. লোকজনের ধনসম্পত্তির মালিক বানানো
উত্তর: ক. গরিবদের অবস্থার পরিবর্তন।
২৪। শরীর, পোশাক ও স্থান বা পরিবেশের পরিষ্কার, পরিপাটি, নির্মল ও ময়লামুক্ত অবস্থাকে কী বলে?
ক. সবর খ. স্বচ্ছতা গ. পরিচ্ছন্নতা ঘ. বৃদ্ধি।
উত্তর: গ. পরিচ্ছন্নতা।
২৫। হঠাত্ করে তোমার ছোট ভাইয়ের পেটের অসুখ হলো। এটি কোন কারণে হয়েছে বলে তুমি মনে করো?
ক. দাঁত দিয়ে চিবিয়ে খাবার খেয়েছে বলে
খ. দাঁতের ফাঁকে খাদ্যকণা লেগে থাকে বলে
গ. রাস্তাঘাটে চলাফেরা করার সময় হাতে-পায়ে ধুলা লাগে বলে
ঘ. নোংরা হাতে খাবার খেলে খাবারের সঙ্গে ময়লা পেটে চলে যায় বলে
উত্তর: ঘ.নোংরা হাতে খাবার খেলে খাবারের সঙ্গে ময়লা পেটে চলে যায় বলে।
২৬। ইবাদত পালনের মূলকথা কী?
ক. আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত হতে হবে
খ. উন্নত জীবনের উদ্দেশ্য হতে হবে
গ. মহানবি (সা.) এর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে
ঘ. পারলৌকিক লক্ষ্য অর্জন।
উত্তর: ক. আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত হতে হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক