সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
১। আল্লাহর ইবাদতের পর একজন মুসলমানের প্রথম দায়িত্ব কী?
ক. ধনসম্পত্তির মালিক হওয়া
খ. ঠিকমতো খাওয়াদাওয়া করা
গ. আল্লাহর সকল সৃষ্টির সেবা করা
ঘ. ন্যায়বিচার করা
উত্তর: ঘ. ন্যায়বিচার করা।
২। সেলিম সাহেব অভাবী ও অসুস্থ মানুষকে সাহায্য করেন। এতে আল্লাহ তায়ালা —
ক. রাগ করবেন খ. তাকে রাজা বানাবেন
গ. হিসাব-নিকাশ নেবেন না
ঘ. খুশি হবেন
উত্তর: ঘ.খুশি হবেন।
৩। সুফিয়া স্কুলে যাওয়ার সময় পথের ধারে দেখল একটি ছাগল পিপাসায় আর্তনাদ করছে। এ ক্ষেত্রে সুফিয়ার করণীয় কী?
ক. তাড়াতাড়ি সেখান থেকে চলে আসা
খ. তাকে পানি পান করানো
গ. পরের ঘটনার জন্য অপেক্ষা করা
ঘ. তাকে আদর করা
উত্তর: খ. তাকে পানি পান করানো।
৪। নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং বাইরের শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাকে তুমি কী বলবে?
ক. হিযরত খ. সৃষ্টিকে সেবা
গ. দেশপ্রেম ঘ. ইবাদত
উত্তর: গ. দেশপ্রেম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক