ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৩
৫। কীভাবে দেশের সেবা করে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়?
ক. ধনসম্পত্তি অর্জন করে
খ. পানি, বিদ্যুত্, গ্যাস অপচয় রোধ করে
গ. আয়কর দিয়ে ঘ. শক্তি ও সাহস সঞ্চয় করে
উত্তর: খ.পানি, বিদ্যুত্, গ্যাস অপচয় রোধ করে।
৬। সিফাত কখনো নিজের স্বার্থ বড় করে দেখে না এবং অপরের স্বার্থ ক্ষুণ্ন হোক তাও চায় না। এটি সিফাতের কী?
ক. তওবা খ. সদ্ব্যবহার গ. সততা ঘ. আমানত
উত্তর: গ. সততা।
৭। নিচের কোন কাজটি ভালো কাজের অন্তর্ভুক্ত?
ক. সময়মতো স্কুলে না যাওয়া
খ. ঠিকমতো পড়াশোনা না করা
গ. ছোট-বড় সদাচার ও সত্কাজ
ঘ. সময়মতো খাবারদাবার খাওয়া
উত্তর: গ. ছোট-বড় সদাচার ও সত্কাজ।
৮। স্কুলে যাওয়ার সময় তুমি দেখলে কেউ একজন অন্যায় কাজ করছে। এক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. কাউকে না বলা খ. সাহায্য করা
গ. চুপ থাকা ঘ. প্রতিবাদ করা
উত্তর: ঘ. প্রতিবাদ করা।
৯। হাবিবের চাচা ভুল করে একটি অন্যায় কাজ করল। জানার পরও হাবিব বাধা দিতে পারলো না। কিন্তু কাজটিকে মনে মনে ঘৃণা করল। এটা ইমানের কোন পরিচয়?
ক. দুর্বলতম খ. সাধারণ গ. অসাধারণ ঘ. সবল
উত্তর: ক. দুর্বলতম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক