সঠিক উত্তরটি খাতায় লেখো: যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
১৬। আমাদের সুস্থতা ও সুখ-সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন কারা?
ক. পাড়া-প্রতিবেশী খ. পিতামাতা
গ. বন্ধুবান্ধব ঘ. সত্মা
উত্তর: খ. পিতামাতা।
১৭। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) সারারাত পানির পাত্র হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলেন কেন?
ক. মাকে ঘুম থেকে জাগিয়ে ওঠালে তিনি কষ্ট পাবেন বলে খ. তাঁর ঘুম আসছিল না বলে
গ. ঘুম থেকে ওঠে তিনি রেগে যাবেন বলে
ঘ. দাঁড়িয়ে থাকতে তাঁর ভালো লাগছিল বলে
উত্তর: ক. মাকে ঘুম থেকে জাগিয়ে ওঠালে তিনি কষ্ট পাবেন বলে।
১৮। মানবাধিকার কাকে বলা হয়?
ক. চাহিদাকে খ. অভাবকে
গ. আকাঙ্ক্ষাকে ঘ. মানুষের অধিকারকে
উত্তর : ঘ. মানুষের অধিকারকে।
১৯। ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ —
ক. এক ও অভিন্ন খ. আলাদা আলাদা
গ. স্বয়ংসম্পূর্ণ ঘ. স্বতন্ত্র
উত্তর: ক. এক ও অভিন্ন।
২০। দিপুদের বাসায় ছোট্ট একটি ছেলে কাজ করে। তার প্রতি আচরণ কেমন হওয়া উচিত?
ক. তাকে পুরানো জামাকাপড় পরতে দেয়া
খ. তাকে ঘৃণা করা গ. তাকে স্নেহ করা
ঘ. তাকে সব সময় এড়িয়ে চলা
উত্তর: গ.তাকে স্নেহ করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রশ্ন করো, উত্তর জানো
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য
প্রিয় পরীক্ষার্থী, পড়াশোনা ও পরীক্ষা নিয়ে বিশেষ কোনো প্রশ্ন থাকলে নাম, ঠিকানাসহ লিখে পাঠাও। উত্তর ছাপা হবে পড়াশোনা পাতায়। উত্তর দেবেন অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।
প্রশ্ন পাঠাবে নিচের ঠিকানায়—
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল— [email protected]
ফেসবুক— fb.com/prothomalo.porasona
সিনিয়র শিক্ষক