সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
২১। কোনটি সাফল্যের চাবিকাঠি?
ক. ধনসম্পদ খ. বুদ্ধি
গ. ইচ্ছাশক্তি ঘ. চেষ্টা ও শ্রম
উত্তর: ঘ. চেষ্টা ও শ্রম।
২২। নিচের কোনটি ইসলামের শিক্ষা?
ক. শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া
খ. শ্রমিককে বেশি কাজ দেওয়া
গ. শ্রমিকের কাজ শেষ হলে অনেক পরে পারিশ্রমিক দেওয়া
ঘ. শ্রমিককে শারীরিক নির্যাতন করা
উত্তর: ক. শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া।
২৩। আমরা কোনটি দূর করে বিশ্বভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব?
ক. সকল আকৃতি ও বর্ণ খ. সকল নীতি ও আদর্শ গ. সকল ধনসম্পত্তি ঘ. সকল দুর্নীতি ও বৈষম্য
উত্তর: ঘ. সকল দুর্নীতি ও বৈষম্য।
২৪। পরিবেশ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন, কারণ—
ক. পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে
খ. পরিবেশ প্রাকৃতিক দান বলে
গ. পরিবেশ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়
ঘ. পরিবেশ বিলুপ্ত হয়ে যাচ্ছে
উত্তর: ক. পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।
২৫। আল্লাহর সকল সৃষ্টির মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম?
ক. জীবজন্তু গ. পশুপাখি গ. মানুষ ঘ. পরিবেশ
উত্তর: গ. মানুষ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক