ইসলাম ও নৈতিক শিক্ষা
সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
২৬। প্রাকৃতিক বিপর্যয় যখন কোনো জনপদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তখন তাকে বলবে—
ক. পরিবেশ সংরক্ষণ খ. প্রাকৃতিক দুর্যোগ
গ. জীববৈচিত্র্যে ঘ. বর্ষা
উত্তর: খ. প্রাকৃতিক দুর্যোগ।
২৭। কোনটির ওপর সাধারণত মানুষের কোনো হাত থাকে না?
ক. যোগাযোগের খ. প্রাকৃতিক পরিবেশের
গ. উপকূলবর্তী অঞ্চলের ঘ. প্রাকৃতিক দুর্যোগের
উত্তর: ঘ. প্রাকৃতিক দুর্যোগের।
২৮। প্রাকৃতিক দুর্যোগের কারণে কী হয়?
ক. দেশের ক্ষতি হয় খ. দেশের লাভ হয়
গ. জমির উর্বরাশক্তি বেড়ে যায়
ঘ. ফসলের উত্পাদন বেড়ে যায়
উত্তর: ক. দেশের ক্ষতি হয়।
২৯। ইসলাম ও নৈতিকতার শিক্ষা কোনটি?
ক. সেবা-শুশ্রূষা থেকে দূরে থাকা
খ. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো
গ. প্রাকৃতিক দুর্যোগকে স্বাগত জানানো
ঘ. অভাবী মানুষকে এড়িয়ে চলা
উত্তর: খ. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
৩০। কোনটি প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি?
ক. ঝড়, বৃষ্টির সঙ্গে লড়াই করা
খ. তাড়াতাড়ি নতুন বাড়ি তৈরি
গ. শুকনো খাবার চিঁড়া, মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা
ঘ. স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া
উত্তর: গ. শুকনো খাবার চিঁড়া, মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা।
৩১। কোনটি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য?
ক. যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা স্থাপন করা
খ. পুকুরের পাড় উঁচু করা
গ. ঘরের ভেতরে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করা
ঘ. প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো
উত্তর: ঘ. প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো।
৩২। জাহিদ পঞ্চম শ্রেণির ছাত্র। সে পড়াশোনার জন্য চেষ্টা ও পরিশ্রম করে থাকে। চেষ্টা ও পরিশ্রম কিসের চাবিকাঠি?
ক. ধনসম্পদ অর্জনের খ. শেখার ও জানার
গ. অবৈধ কাজের সফলতার ঘ. জান্নাত পাওয়ার
উত্তর: খ. শেখার ও জানার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক