ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো:

যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৩
৩৩। ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও’— বাণীটি কে দিয়েছেন?
ক. আল্লাহ তায়ালা খ. মহানবি (সা.)
গ. হযরত আলী (রা.) ঘ. হযরত মুসা (আ.)
উত্তর: খ. মহানবি (সা.)।
৩৪। শিহাবের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল। সে তা না করে আবুলকে ছেড়ে দেয় এবং তার প্রতি দয়া দেখায়। একে তুমি কী বলবে?
ক. দেশপ্রেম খ. আখলাক বা চরিত্র
গ. ক্ষমা ঘ. সততা
উত্তর: গ. ক্ষমা।
অধ্যায়-৪
১। কুরআন মজিদ সহিহ শুদ্ধভাবে তিলাওয়াতের একটি নিয়ম হলো —
ক. গুন্নাহ খ. হরফ গ. হরকত ঘ. তাজবিদ
উত্তর: ক. গুন্নাহ।
২। আরিফ পবিত্র কুরআন মজিদ তেলাওয়াত করছিল। তাকে কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে কোথায়?
ক. ইদগামে খ. মাখরাজে
গ. গুন্নাহর স্থলে ঘ. কোথাও না
উত্তর: গ. গুন্নাহর স্থলে।
৩। কোন ক্ষেত্রে গুন্নাহর গুরুত্ব অপরিসীম?
ক. কুরআন মজিদ ছাপার জন্য খ. হাদিসের জ্ঞান অর্জনের জন্য গ. কুরআন মজিদ তিলাওয়াতের ক্ষেত্রে ঘ. কোনোটিই নয়
উত্তর: গ. কুরআন মজিদ তিলাওয়াতের ক্ষেত্রে।
৪। তাহির শুদ্ধ উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করতে পারে না। এর ফলে আল্লাহর কালামের অর্থ—
ক. ঠিক থাকে খ. নির্ভুল হয়
গ. ঠিক থাকবে না ঘ. কিছুই হয় না
উত্তর: গ. ঠিক থাকবে না।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক