ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো:
যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৫
১। মহানবি (সা.)-৫৭০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময়কে কী বলা হয়?
ক. আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ
খ. আধুনিক যুগ গ. পীর-দরবেশদের যুগ
ঘ. পৌত্তলিকদের যুগ
উত্তর: ক. আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ।
২। মানবতার চরম দুর্দিনে আল্লাহ তায়ালা কাকে বিশ্বমানবতার শান্তিদূত হিসেবে পাঠালেন?
ক. হযরত আদম (আ.)-কে
খ. হযরত মুহাম্মদ (সা.)-কে
গ. আদমে সানী হযরত নূহ (আ.)-কে
ঘ. হযরত ইবরাহিম (আ)-কে
উত্তর: খ. হযরত মুহাম্মদ (সা.)-কে
৩। কখন মুহাম্মদ (সা.)-এর চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে?
ক. শিশু বয়সেই খ. কৈশোরে
গ. যৌবনে ঘ. প্রৌঢ়ে
উত্তর: ক. শিশু বয়সেই।
৪। হযরত মুহাম্মদ (সা.) শান্তিকামী উত্সাহী যুবক বন্ধুদের নিয়ে একটি সংগঠন করলেন। তার নাম কী?
ক. ওকাজ মেলা খ. হারবুল ফিজার
গ. আল-আমিন সংঘ ঘ. হিলফুল ফুযূল
উত্তর: ঘ. হিলফুল ফুযূল।
৫। হিলফুল ফুযূলের উদ্দেশ্য কী ছিল?
ক. গোত্রে গোত্রে সংঘাত তৈরি করা
খ. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
গ. অত্যাচারিতকে হত্যা করা
ঘ. অত্যাচারীকে ধ্বংস করা
উত্তর: খ. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
৬। হযরত মুহাম্মদ (সা.)-কে সারা আরববাসী ‘আল আমীন’ উপাধি দিয়েছিল। কেন?
ক. ভয় পেয়ে খ. দেখতে সুন্দর ছিল বলে
গ. অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে
ঘ. জনপ্রিয় ছিল বলে
উত্তর: গ.অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক