
কাঠামোবদ্ধ যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৪ নং প্রশ্ন থাকবে কাঠামোবদ্ধ যোগ্যতাভিত্তিক প্রশ্ন'। আজ দেওয়া হলো এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
প্রশ্ন: একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে পঁাচটি বাক্যে লেখো।
উত্তর: একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত পঁাচটি বাক্যে লেখা হলো:
১। মুসলমানের আচার-আচরণ হবে নম্র, ভদ্র ও মার্জিত;
২। সে সত্য কথা বলবে, সত্ পথে চলবে;
৩। কাউকে কষ্ট দেবে না, আঘাত করবে না;
৪। গিবত ও পরনিন্দা এবং আমানতের খিয়ানত করবে না;
৫। একমাত্র আল্লাহর ইবাদত করবে।
প্রশ্ন: আল্লাহ তায়ালার প্রতি ইমানের পঁাচটি নৈতিক উপকার লেখো?
উত্তর: আল্লাহ তায়ালার প্রতি ইমানের পঁাচটি নৈতিক উপকার হলো-
১। ইমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে।
২। ইমান নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে।
৩। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক হয়।
৪। মুমিন ব্যক্তি সব সময়ই মানবিকতার আদর্শ অনুসরণ করে।
৫। মুমিন ব্যক্তি সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সত্ গুণাবলির চর্চা করে।
প্রশ্ন: সালাতের পঁাচটি শিক্ষা লেখো।
উত্তর: সালাত হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাতের পঁাচটি শিক্ষা হলো-
১। সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়।
২। সালাতের মাধ্যমে অভাব দূর হয়।
৩। সালাতের মাধ্যমে কবরের আজাব থেকে মুক্তি লাভ করা যায়।
৪। সালাতের মাধ্যমে ধনী-গরিব সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়।
৫। সালাত মানুষকে সব রকম অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে।
প্রশ্ন: মসজিদের কতগুলো আদব মেনে চলতে হয়। মসজিদের সেইসব আদব থেকে পঁাচটি আদব লেখ।
উত্তর: মসজিদ দুনিয়ার সবচেয়ে পবিত্র ও সম্মানিত স্থান। মসজিদের কতগুলো আদব মেনে চলতে হয়। সেই আদবগুলো থেকে পঁাচটি আদব লেখা হলো:
১। পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করা।
২। পবিত্র মন ও বিনয়-নম্রতার সঙ্গে মসজিদে প্রবেশ করা।
৩। মসজিদের প্রবেশের সময় এ দোয়া পড়া- আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিকা।
৪। মসজিদে প্রবেশের সময় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি না করা।
৫। লোকজনকে ডিঙিয়ে সামনের দিকে না যাওয়া।
প্রশ্ন: কী কী উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়?
উত্তর: নিচে লিখিত উপায়ে দেশের সেবা করে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়।
১. সমাজে সবার সঙ্গে ভালো ব্যবহার করে এবং কেউ বিপদে পড়লে সাহায্য করে;
২. গৃহপালিত পশুপাখির যত্ন নিয়ে এবং তাদের কোনো কষ্ট না দিয়ে;
৩. বৃক্ষরোপণ করে, ফলমূলের গাছ লাগিয়ে এবং গাছ না কেটে;
৪. স্কুলের বেঞ্চে, দেয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু না লিখে ও সবকিছু পরিচ্ছন্ন রেখে;
৫. পানি, বিদু্যত্, গ্যাস অপচয় না করে ও জাতীয় সম্পদ রক্ষা করে;
৬. দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলে।
প্রশ্ন: প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বঁাচার জন্য আমরা কী কী কেৌশল অবলম্বন করব?
উত্তর: আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বঁাচার জন্য নিচের কেৌশলগুলো অবলম্বন করব-
১. যথাসম্ভব উচ্চ জায়গায় বসতভিটা, গোয়ালঘর ও হঁাস-মুরগির ঘর তৈরি করব।
২. ঘরের ভেতরে উঁচু মাচা তৈরি করে তার ওপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করব।
৩. পুকুরের পাড় উঁচু করব। টিউবওয়েল ও লেট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাব।
৪. শুকনো খাবার যেমন-চঁিড়া, মুড়ি, গুড় এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুদ রাখব।
৫. পরিবারের প্রতিটি সদস্যকে সঁাতারকাটা শেখাব।
৬. বন্যাকালীন যাতায়াতের জন্য নেৌকা না থাকলে কলাগাছের ভেলা তৈরি করে নেব।
প্রশ্ন: কুরআন মজিদ কার বাণী? কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ও কী কী?
উত্তর: কুরআন মজিদ আল্লাহ তায়ালার বাণী। কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য চারটি। যথা-
১. সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করা।
২. তিলাওয়াত করা অংশের অর্থ বোঝা।
৩. আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা।
৪. আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা।
প্রশ্ন: শানি্ত সংঘের উদ্দেশ্যগুলো কী কী?
উত্তর: হজরত মুহাম্মদ (সা.) শানি্তকামী উত্সাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজুল' নামে একটি শানি্ত সংঘ গঠন করেন। এ সংঘের উদ্দেশ্য ছিল-
১. আর্তের সেবা করা,
২. অত্যাচারীকে প্রতিরোধ করা,
৩. অত্যাচারিতকে সাহায্য করা,
৪. শানি্তশৃঙ্খলা প্রতিষ্ঠা করা,
৫. গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা ইত্যাদি।
তিনি তঁার প্রচষ্টোয় অনেক সফলতা লাভ করেন। সেদিনকার শানি্ত সংঘের আদর্শে উজ্জীবিত হয়ে আজও আমাদের কিশোর ও যুবসমাজ নিজেদের এ ধরনের মহত্ কাজে নিয়োজিত করতে পারে।
প্রশ্ন: মন্দকাজ সম্পর্কে মহানবী (সা.) কী বলেছেন?
উত্তর: মন্দকাজ সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কারও মন্দকাজ করতে দেখে তাহলে সে যেন নিজের শক্তি দিয়ে তাকে বাধা দেয়। আর যদি সে শক্তি দিয়ে তাকে বাধা দিতে অপারগ হয় তাহলে উপদেশের মাধ্যমে তাকে সংশোধন করে। আর যদি তাও না পারে তাহলে সে যেন তার প্রতি ঘৃণা করে।' (শেষ)
শিক্ষক, মডেল স্কুল, ঢাকা