সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-১
প্রশ্ন: ইমান শব্দের অর্থ কী?
উত্তর: ইমান শব্দের অর্থ—বিশ্বাস স্থাপন, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া ইত্যাদি।
প্রশ্ন: সারা বিশ্বের পালনকর্তা কে?
উত্তর: সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা। তিনি বিশ্বজগতের অধিপতি বা মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা।
প্রশ্ন: আমাদের দীনের নাম কী?
উত্তর : আমাদের দীনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সব বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে।
প্রশ্ন: আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
উত্তর : আমরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন’ বলে আল্লাহর শোকর আদায় করব।
প্রশ্ন:: আখিরাত মানে কী?
উত্তর :আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।
প্রশ্ন: এ বিশ্বপ্রকৃতির সÊষ্টা কে?
উত্তর :এ বিশ্বপ্রকৃতির সÊষ্টা মহান আল্লাহ।
প্রশ্ন:: ইমান বলতে কী বোঝায়?
উত্তর : মহান আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই। মহানবি (সা.) আল্লাহর রাসুল। এসব মনে-প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে।
প্রশ্ন:: মহাবিজ্ঞানী ও মহাশক্তির অধিকারী কে?
উত্তর : মহাবিজ্ঞানী ও মহাশক্তির অধিকারী মহান আল্লাহ তায়ালা।
প্রশ্ন:: রিসালাত কী?
উত্তর : রিসালাত হলো আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো।
প্রশ্ন:: কিয়ামত কী?
উত্তর : মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেওয়ার মতো একটা লোকও থাকবে না, সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং সবকিছু ধ্বংস করে দেবেন। একেই বলে কিয়ামত।
প্রশ্ন: হাশর কাকে বলে?
উত্তর : বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তায়ালা সবাইকে পাপপুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন। সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির করা হবে। একে বলা হয় হাশর।
প্রশ্ন:সব গুণের আধার কে?
উত্তর : আল্লাহ তায়ালা সব গুণের আধার। সব গুণ তাঁর কাছে পূর্ণমাত্রায় বিদ্যমান।
প্রশ্ন:: ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কী?
উত্তর : তওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত।
প্রশ্ন:: আমরা অন্যায় কাজ করি কেন?
উত্তর : শয়তানের প্ররোচনায় এবং কু-রিপুর তাড়নায় আমরা অন্যায় কাজ করে থাকি।
প্রশ্ন: ক্ষমা কাকে বলে?
উত্তর : যখন আমরা অন্যায়ের জন্য অনুতপ্ত হই এবং ভুল স্বীকার করি তখন অন্যায়ের শাস্তি না দিয়ে মাফ করে দেওয়াকে ক্ষমা বলা হয়। মহান আল্লাহ ক্ষমা গুণের অধিকারী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক