ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

অধ্যায়-১
প্রশ ²: নবি-রাসুলগণের শিক্ষার মূল কথা কী?
উত্তর : নবি-রাসুলগণের শিক্ষার মূল কথা হলো তাওহিদ বা আল্লাহর একাত্ববাদে বিশ্বাস। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই।
প্রশ ²: আল্লাহু বাসিরুন অর্থ কী?
উত্তর : আল্লাহু বাসিরুন অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা।
প্রশ ²: আল্লাহু কাদিরুন অর্থ কী?
উত্তর : আল্লাহু কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান।
প্রশ ²: সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি কে ছিলেন?
উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি ছিলেন।
প্রশ ²: কাকে খাতামুন্নাবিয়্িযন বলা হয়?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)কে খাতামুন্নাবিয়্িযন বলা হয়।
প্রশ ²: কে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে?
উত্তর : প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
প্রশ ²: আকাইদ বলতে কী বোঝ?
উত্তর : ইসলামের মৌলিক বিষয়গুলো অর্থাৎ আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদির প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়।
প্রশ ²: মিজান কী?
উত্তর : মিজান আরবি ভাষার শব্দ। মিজান অর্থ পরিমাপক যন্ত্র। হাশরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তায়ালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয়।
প্রশ ²: পৃথিবীতে পানির সর্ববৃহৎ আধার কোনটি?
উত্তর : পৃথিবীতে পানির সর্ববৃহৎ আধার হলো সাগর, মহাসাগর।
প্রশ ²: নবি-রাসুলগণের জীবনের অন্যতম লক্ষ্য কী ছিল?
উত্তর : মানুষের জীবন মঙ্গলময় করা ও মানুষের কল্যাণ সাধন করা ছিল নবি-রাসুলগণের জীবনের অন্যতম লক্ষ্য।
প্রশ ²: জান্নাত কী?
উত্তর : ‘জান্নাত’ শব্দের অর্থ চির শান্তির স্থান। সারা দুনিয়ায় যারা আল্লাহ ও নবি-রাসুলের কথামতো চলে, আল্লাহর ইবাদত বন্দেগি করে, পাপ কাজ থেকে বিরত থাকে, তারা জান্নাতে যাবে।
প্রশ ²: কে একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী?
উত্তর : মহান আল্লাহ একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী।
প্রশ ²: ‘তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও’— উক্তিটি কে করেছেন?
উত্তর : ‘তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও’—উক্তিটি করেছেন আল্লাহ তায়ালা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক