ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-১
প্রশ্ন: জাহান্নাম কী?
উত্তর: জাহান্নাম বা দোজখ হলো চিরস্থায়ী দুঃখ-কষ্ট ও যন্ত্রণার স্থান। দুনিয়ায় যারা ইমান আনেনি, আল্লাহর নির্দেশ অমান্য করেছে, পাপ কাজ করেছে, শয়তানের অনুসারী হয়েছে, তারা জাহান্নামে যাবে।
প্রশ্ন: আল্লাহ তায়ালার আনুগত্যের নাম কী?
উত্তর: আল্লাহ তায়ালার আনুগত্যের নাম ইসলাম।
প্রশ্ন: মহান আল্লাহর অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের কী করা উচিত?
উত্তর: মহান আল্লাহর অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
প্রশ্ন: বিশুদ্ধ আকিদা ছাড়া কী হওয়া যায় না?
উত্তর: বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।
প্রশ্ন: শ্বাস নেওয়ার সময় কোনটি গ্রহণ করি?
উত্তর: শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি।
প্রশ্ন: ইমান মানুষকে কোন পথে পরিচালিত করে?
উত্তর: ইমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে।
প্রশ্ন: আল্লাহ সামিউন অর্থ কী?
উত্তর: আল্লাহ সামিউন অর্থ আল্লাহ সর্বশ্রোতা।
প্রশ্ন: কে নবি-রাসুলগণের কাছে ওহি নিয়ে আসতেন?
উত্তর: হযরত জিবরাইল (আ.) নবি-রাসুলগণের কাছে ওহি নিয়ে আসতেন।
প্রশ্ন: জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের কী করতে হবে?
উত্তর: জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
প্রশ্ন: মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও অতি সহনশীল কে?
উত্তর: মহান আল্লাহ তায়ালা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও অতি সহনশীল।
প্রশ্ন: আল্লাহু হালিমুন অর্থ কী?
উত্তর: আল্লাহু হালিমুন অর্থ আল্লাহ অতিসহনশীল।
প্রশ্ন: রোজা পালনের সময় আমরা গোপনে কিছু খাব না কেন?
উত্তর: আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা রোজা রাখি। আমরা যদি গোপনে কিছু খেয়ে ফেলি তাহলে আল্লাহ দেখে ফেলবেন। কারণ তিনি সর্বদ্রষ্টা। এতে করে আমাদের রোজা হবে না। এ জন্য আমরা রোজা পালনের সময় গোপনে কিছু খাব না।