সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
প্রশ্ন: সাওম কাকে বলে?
উত্তর : সাওম আরবি শব্দ। এর অর্থ বিরত থাকা বা আত্মসংযম। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে সাওম বলে।
প্রশ্ন: সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
উত্তর : সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিন ভাগে ভাগ করা হয়েছে। ১. এ মাসের প্রথম দশ দিন রহমত লাভের সময়. ২. দ্বিতীয় দশ দিন মাগফিরাত লাভের সময় এবং ৩. শেষ অংশে নাজাত বা মুক্তিলাভের সময়। যারা যথা নিয়মে সাওম পালন করবে তারা এ ফজিলত লাভ করবে।
প্রশ্ন: জাকাত কাকে বলে?
উত্তর : জাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং শুদ্ধ। মুসলমানদের নিসাব পরিমাণ ধনসম্পদের একটি নির্দিষ্ট অংশ বছরপূর্তিতে আল্লাহ তায়ালার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে।
প্রশ্ন: হজ কাকে বলে?
উত্তর : আল্লাহ তায়ালার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্ধারিত নিয়মে, নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে।
প্রশ্ন:হজের ফরজ কয়টি ও কী কী?
উত্তর : হজ একটি মৌলিক ফরজ ইবাদত। হজের ফরজ তিনটি। যথা: ১. ইহরাম বাঁধা, ২. আরাফাতে অবস্থান করা এবং ৩. তাওয়াফে জিয়ারত।
প্রশ্ন:কুরবানি কাকে বলে?
উত্তর : আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে ১০ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে।
প্রশ্ন: আকিকা কাকে বলে?
উত্তর: আকিকা শব্দের অর্থ ভাঙা বা কেটে ফেলা। সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হিফাজতের কামনায় আল্লাহর ওয়াস্তে কোরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে।
প্রশ্ন: ওয়াজিব মানে কী?
উত্তর: ওয়াজিব মানে অবশ্যকরণীয়।
প্রশ্ন: সবচেয়ে বড় ইবাদত কোনটি?
উত্তর: সবচেয়ে বড় ইবাদত হলো সালাত।
প্রশ্ন:কাবা কার ঘর?
উত্তর: কাবা আল্লাহর ঘর।
প্রশ্ন: সালাতের ওয়াজিব কয়টি?
উত্তর: সালাতের ওয়াজিব ১৩টি।
প্রশ্ন: মসজিদে জামাতে সালাত আদায় করলে কয় গুণ বেশি সওয়াব হয়?
উত্তর: মসজিদে জামাতে সালাত আদায় করলে সাতাশ গুণ বেশি সওয়াব হয়।
প্রশ্ন:ঢাকা শহরকে কী বলা হয়?
উত্তর: ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক