সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
প্রশ্ন: নাজাত মানে কী?
উত্তর: নাজাত মানে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি।
প্রশ্ন: জাকাতের অর্থ কী?
উত্তর: জাকাতের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি।
প্রশ্ন: জাকাতের মাসারিফ কয়টি?
উত্তর: জাকাতের মাসারিফ হলো আটটি।
প্রশ্ন: হজ শব্দের অর্থ কী?
উত্তর: হজ শব্দের অর্থ ইচ্ছা করা।
প্রশ্ন: মহান আল্লাহ কোন মাসে কোরআন নাজিল করেছেন?
উত্তর: মহান আল্লাহ রমজান মাসে কোরআন মজিদ নাজিল করেছেন।
প্রশ্ন: কোনো কাজ শুরু করার আগে কী বলতে হবে?
উত্তর: কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হবে।
প্রশ্ন: সালাত কী?
উত্তর: সালাত আরবি শব্দ। সালাতকে ফারসি ভাষায় নামাজ বলা হয়। সালাত শব্দের অর্থ দোয়া। সালাতে বান্দা আল্লাহর নিকট প্রার্থনা করে বলে সালাতের এরূপ নামকরণ করা হয়েছে।
প্রশ্ন: কোনো বান্দা জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা তাকে কয়টি পুরস্কার দেবেন?
উত্তর: কোনো বান্দা জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা তাকে পাঁচটি পুরস্কার দেবেন।
প্রশ্ন: মসজিদ কী?
উত্তর: মসজিদ শব্দের অর্থ সিজদার জায়গা। যে স্থানে মুসলমানগণ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করে, সে স্থানটিকে মসজিদ বলা হয়।
প্রশ্ন: জাকাতের নেসাব বলতে কী বোঝ?
উত্তর: সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপা অথবা এর সমপরিমাণ মূল্যের অন্য সম্পদকে জাকাতের নেসাব বলা হয়। নেসাব পরিমাণ সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয়।
প্রশ্ন: সাহু সিজদাহ কী?
উত্তর: ‘সাহু’ অর্থ ভুল। সালাতের মধ্যে ভুল হলে, সেই ভুল সংশোধনের জন্য যে সিজদা করা হয়, তাকেই সাহু সিজদা বলে।
প্রশ্ন: ইলাহ মানে কী?
উত্তর: ইলাহ মানে মাবুদ।
প্রশ্ন: আবদ মানে কী?
উত্তর: আবদ মানে অনুগত বান্দা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক