ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: ‘সালাত জান্নাতের চাবি।’— উক্তিটি কে করেছেন?
উত্তর: ‘সালাত জান্নাতের চাবি।’—উক্তিটি করেছেন মহানবি (সা.)।
প্রশ্ন: হজের প্রধান কাজ কী?
উত্তর: হজের প্রধান কাজ ইহরাম বাঁধা।
প্রশ্ন: কুরবানির অন্যতম উদ্দেশ্য কী?
উত্তর: কুরবানির অন্যতম উদ্দেশ্য হলো মানুষের অন্তরের পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা।
প্রশ্ন: আকিকা করতে হয় কেন?
উত্তর: আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আকিকা করতে হয়।
প্রশ্ন: মহানবি (সা.) রমজানকে কী বলে আখ্যায়িত করেছেন?
উত্তর: মহানবি (সা.) রমজানকে সহানুভূতির মাস বলে আখ্যায়িত করেছেন।
প্রশ্ন: ‘সালাত দীন ইসলামের খুঁটি’—উক্তিটি কার?
উত্তর: ‘সালাত দীন ইসলামের খুঁটি’—উক্তিটি রাসুল (সা.)-এর।
প্রশ্ন: সালাত মানুষের কী উপকার করে?
উত্তর: সালাত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে।
প্রশ্ন: মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় কেন?
উত্তর: এ ঘরে কেবল আল্লাহর ইবাদত এবং ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট কাজ করা হয় বলে মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়।
প্রশ্ন: সাওম পালনের মূল উদ্দেশ্য কী?
উত্তর: সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা।
প্রশ্ন: ‘জাকাত ইসলামের (ধনী-গরিবের মধ্যে) সেতুবন্ধ।’—উক্তিটি কে করেছেন?
উত্তর: ‘জাকাত ইসলামের (ধনী-গরিবের মধ্যে) সেতুবন্ধ।’ উক্তিটি করেছেন মহানবি (সা.)।
সিনিয়র শিক্ষক