ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩

প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: ইসলামের বিধান কী?
উত্তর: ইসলামের বিধান হলো সবার সঙ্গে ভালো ব্যবহার করা।
প্রশ্ন: কার অছিলাতেই আমরা দুনিয়াতে এসেছি?
উত্তর: পিতামাতার অছিলাতেই আমরা দুনিয়াতে এসেছি।
প্রশ্ন: রাহমাতুল্লিল আলামিন কাকে বলা হয়?
উত্তর: রাহমাতুল্লিল আলামিন মহানবি (সা.)-কে বলা হয়।
প্রশ্ন: দেশপ্রেম অর্থ কী?
উত্তর: দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা।
প্রশ্ন: ক্ষমাশীল ব্যক্তিকে কে ভালোবাসে?
উত্তর: ক্ষমাশীল ব্যক্তিকে সবাই ভালোবাসে।
প্রশ্ন: কোনটি মানুষকে সমাজে হেয় করে তোলে?
উত্তর: অসত্য ও সততার অভাব মানুষকে সমাজে হেয় করে তোলে।
প্রশ্ন: হযরত বায়েজিদ বোস্তামি (র) কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: হযরত বায়েজিদ বোস্তামি (র) ইরানের অধিবাসী ছিলেন।
প্রশ্ন: কোনটি মানুষকে ধ্বংস করে?
উত্তর: অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে।
প্রশ্ন: পিতামাতা কখন সন্তানের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন?
উত্তর: পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন।
প্রশ্ন: রাহমাতুল্লিল আলামিন মানে কী?
উত্তর: রাহমাতুল্লিল আলামিন মানে সমগ্র বিশ্বের রহমতস্বরূপ।
প্রশ্ন: মানবজাতি কার বংশধর?
উত্তর: মানবজাতি হযরত আদম (আ.)-এর বংশধর।
প্রশ্ন: প্রাকৃতিক দুর্যোগের কারণে জমির কী হয়?
উত্তর: প্রাকৃতিক দুর্যোগের কারণে জমির উর্বরতা কমে যায়।
প্রশ্ন: আমাদের প্রথম দায়িত্ব কী?
উত্তর: আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা।
প্রশ্ন: আমাদের মহানবি (সা.) কার পরম বন্ধু ছিলেন?
উত্তর: আমাদের মহানবি (সা.) মানবজাতির পরম বন্ধু ছিলেন।
প্রশ্ন: পিতামাতার প্রতি আমাদের কী রয়েছে?
উত্তর: পিতামাতার প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
প্রশ্ন: সততা কী?
উত্তর: সততা মানে সত্যবাদিতা। নিজের স্বার্থ বড় করে না দেখা এবং অপরের স্বার্থ ক্ষুণ² হোক, তা না চাওয়ার নামই সততা।
প্রশ্ন: কোনটি আল্লাহ তায়ালার সবচেয়ে মূল্যবান দান?
উত্তর: সুন্দর চরিত্র আল্লাহ তায়ালার সবচেয়ে মূল্যবান দান।
প্রশ্ন: হযরত আবদুল কাদির জিলানি (র.) উচ্চশিক্ষার জন্য কোথায় যান?
উত্তর: হযরত আবদুল কাদির জিলানি (র.) উচ্চশিক্ষার জন্য বাগদাদ যান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক