ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: কোনটি মানুষকে মুক্তি দেয়?
উত্তর: সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে মুক্তি দেয়।
প্রশ্ন: আল্লাহর ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব কী?
উত্তর: আল্লাহর ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব ন্যায়বিচার করা।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন কেন?
উত্তর: পরিবেশ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। কারণ পরিবেশ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।
প্রশ্ন: ইসলাম ও নৈতিকতার শিক্ষা কী?
উত্তর: ইসলাম ও নৈতিকতার শিক্ষা হলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
প্রশ্ন: প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার উপায় কী?
উত্তর: প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে নানা রকম প্রস্তুতি নিতে হবে, যেমন: শুকনো খাবার চিড়া, মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখতে হবে।
প্রশ্ন: আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য কী?
উত্তর: আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো।
প্রশ্ন: খিদমাতে খালক অর্থ কী?
উত্তর: খিদমাতে খালক অর্থ সৃষ্টির সেবা।
প্রশ্ন: আমরা সৃষ্টির সেবা করব কেন?
উত্তর: মানুষ ব্যতীত আল্লাহ সবই মানুষের উপকার ও কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এগুলোর সেবা, বিনা প্রয়োজনে নষ্ট না করা, কেউ ক্ষুধার্ত হলে তাকে খাদ্য দিতে হবে। তাহলে আল্লাহপাক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন।
প্রশ্ন: আখলাক বা চরিত্র কী?
উত্তর: সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আখলাক বলে। যার চরিত্র সুন্দর এবং আচরণ ভালো, সে সদা সত্য কথা বলে, পিতামাতার কথা শোনে, শিক্ষককে সম্মান করে, সৃষ্টির সেবা করে ইত্যাদি।
প্রশ্ন: সৃষ্টির সেবা সম্পর্কে মহানবি (সা.) কী বলেছেন?
উত্তর: সৃষ্টির সেবা সম্পর্কে মহানবি (সা.) বলেছেন, ‘পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও। আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন।’
প্রশ্ন: ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা প্রদান সম্পর্কে আল্লাহর বাণী উল্লেখ করো।
উত্তর: ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা প্রদান সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা ভালো ও সত্কাজে একে অপরকে সহযোগিতা করো। আর মন্দ ও পাপ কাজে একে অপরের অসহযোগিতা করো।’
প্রশ্ন: কোনটি সাফল্যের চাবিকাঠি?
উত্তর: চেষ্টা ও শ্রম সাফল্যের চাবিকাঠি।
প্রশ্ন: চেষ্টা ও পরিশ্রম কী?
উত্তর: চেষ্টা ও পরিশ্রম শেখার ও জানার চাবিকাঠি।
প্রশ্ন: কোনটি ইসলামের শিক্ষা?
উত্তর: শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া ইসলামের শিক্ষা।
প্রশ্ন: ‘তোমরা প্রত্যেকে আদম (আ.) হতে আর আদম (আ.) মাটি হতে (সৃষ্ট)।’ উক্তিটি কে করেছেন?
উত্তর: উক্তিটি করেছেন মহানবি (সা.)।
প্রশ্ন: মহানবি (সা.) জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিযরত করেছিলেন কেন?
উত্তর: মক্কাবাসী মহানবি (সা.)-কে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বলে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিযরত করেছিলেন।
প্রশ্ন: মহানবি (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?
উত্তর: মহানবি (সা) সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, যার চরিত্র সবচেয়ে সুন্দর।’
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক