ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

অধ্যায়-৩
প্রশ্ন: প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন: মানুষ, পশুপাখি, গাছপালা, মাটি, পানি, পাহাড়-পর্বত—এ সবকিছুই আমাদের পরিবেশ। এগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়।
প্রশ্ন: মুমিন-মুসলিম হতে হলে সত্যবাদিতার অনুশীলন করতে হবে কেন?
উত্তর: ইসলাম মানুষকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যবাদী হতে বলেছে। সত্যবাদিতা কল্যাণময় জীবনের উন্মেষ ঘটায়। অতএব মুমিন-মুসলিম হতে হলে সত্যবাদিতার অনুশীলন করতে হবে।
প্রশ্ন: আমাদের জীবনে কার অবদান সবচেয়ে বেশি?
উত্তর: আমাদের জীবনে পিতামাতার অবদান সবচেয়ে বেশি।
প্রশ্ন: দেশকে ভালোবাসা বলতে কী বোঝায়?
উত্তর: দেশকে ভালোবাসা অর্থ দেশের মাটি, কৃষ্টি ও সংস্কৃতিকে ভালোবাসা। দেশের মানুষ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভালোবাসা।
প্রশ্ন: কোনো অন্যায় কাজ হতে দেখলে আমাদের কী করা উচিত?
উত্তর: কোনো অন্যায় কাজ হতে দেখলে আমাদের প্রতিবাদ করা উচিত।
প্রশ্ন: ইসলাম আমাদের কিসের মাধ্যমে সততা রক্ষা করার জন্য জোর তাগিদ দিয়েছে?
উত্তর: ইসলাম আমাদের কথাবার্তায়, কাজকর্মে ও আচার-আচারণের মাধ্যমে সততা রক্ষা করার জন্য জোর তাগিদ দিয়েছেন।
প্রশ্ন: ‘সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে।’—উক্তিটি কে করেছেন?
উত্তর: উক্তিটি করেছেন মহানবি হযরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন: পিতামাতার মৃত্যুর পর আমাদের কী করা উচিত?
উত্তর: পিতামাতার মৃত্যুর পর আমাদের আল্লাহর ওয়াস্তে দান-খয়রাত করা ও তাঁদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করা উচিত।
প্রশ্ন: হযরত বায়েজিদ বোস্তামী সারা রাত পানির পাত্র হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলেন কেন?
উত্তর: হযরত বায়েজিদ বোস্তামী সারা রাত পানির পাত্র হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলেন, কারণ মাকে ঘুম থেকে জাগিয়ে তুললে তিনি কষ্ট পাবেন বলে।
সহকারী শিক্ষক