ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

অধ্যায়-৪

প্রশ্ন: গুন্নাহ কাকে বলে?

উত্তর: কুরআন মজিদ সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াতের একটি নিয়ম হলো গুন্নাহ। নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে।

প্রশ্ন: গুন্নাহর হরফ কয়টি?

উত্তর: গুন্নাহর হরফ দুটি।

প্রশ্ন: গুন্নাহ করা কী?

উত্তর: গুন্নাহ করা ওয়াজিব।

প্রশ্ন: সূরা ফিলের আয়াতসংখ্যা কয়টি?

উত্তর: সূরা ফিলের আয়াতসংখ্যা ৫টি।

প্রশ্ন: সূরা কাফিরুন অবতীর্ণ হয় কোথায়?

উত্তর: সূরা কাফিরুন অবতীর্ণ হয় মক্কায়।

প্রশ্ন: কুরআন মজিদের ভাষা কী?

উত্তর: কুরআন মজিদের ভাষা আরবি।

প্রশ্ন: সর্বশেষ নবি ও রাসুল কে?

উত্তর: মহানবি (সা.) হলেন সর্বশেষ নবি ও রাসুল।

প্রশ্ন: কালাম অর্থ কী?

উত্তর: কালাম অর্থ বাণী।

প্রশ্ন: মাখরাজ কাকে বলে?

উত্তর: আরবি শব্দ উচ্চারণের সময় মুখের একেক জায়গা থেকে একেকটি হরফ উচ্চারিত হয়। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।

প্রশ্ন: ওয়াকফে তাম কী?

উত্তর: আয়াতের শেষে যে ওয়াকফের জন্য পূর্ণ বিরতি দিতে হয়, তাকে ওয়াকফে তাম বলা হয়। এটি আয়াতের শেষে ব্যবহূত হয়।

প্রশ্ন: ওয়াকফে লাজিম কাকে বলা হয়?

উত্তর: কুরআনের আয়াতে যে ওয়াকফের জন্য আবশ্যিক বিরতি দিতে হয়, তাকে ওয়াকফে লাজিম বলা হয়। এ ক্ষেত্রে না থামলে অর্থ বিকৃতি ঘটার আশঙ্কা থাকে।

প্রশ্ন: ওয়াকফে মুতলাক কী?

উত্তর: কুরআন তিলাওয়াতের সময় যে ওয়াকফের জন্য বিরতি দেওয়া উত্তম, তাকে ওয়াকফে মুতলাক বলা হয়।

প্রশ্ন: কুরআন মজিদ কার কালাম?

উত্তর: কুরআন মজিদ আল্লাহ তায়ালার কালাম।

প্রশ্ন: সঠিক ও শুদ্ধভাবে কুরআন মজিদ তিলাওয়াত না করতে পারলে কী হয়?

উত্তর: সঠিক ও শুদ্ধভাবে কুরআন মজিদ তিলাওয়াত না করতে পারলে পাপ হয়।

প্রশ্ন: আল্লাহ তায়ালা কুরআন মজিদ কার কাছে নাজিল করেন?

উত্তর: আল্লাহ তায়ালা কুরআন মজিদ মহানবি (সা.)-এর কাছে নাজিল করেন।

প্রশ্ন: কোনটি আমাদের সঠিক উচ্চারণে শিখতে হবে?

উত্তর: সঠিক উচ্চারণে আমাদের কুরআন মজিদ তিলাওয়াত করা শিখতে হবে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক